শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৬

মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন এর সহকারি সেক্রেটারি জেনারেল হিসেবে মাসউদ আহমেদ নির্বাচিত

মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন এর সহকারি সেক্রেটারি জেনারেল হিসেবে মাসউদ আহমেদ নির্বাচিত

গত ২৮ জানুয়ারী  মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন (MCB) এর নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে। মিসেস জারা মোহাম্মদ পুনরায় সেক্রেটারি জেনারেল  ও ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে মোহাম্মদ কসবার এবং সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে মাসউদ আহমেদ নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশী বংশোদ্ভূত মাসউদ আহমেদ  দীর্ঘদিন ধরে এমসিবি এর সাথে সম্পৃক্ত। তিনি  অনেক সমাজ কল্যাণমুলক কাজ এবং বিভিন্ন  চারিটি সংগঠনের সাথে জড়িত এবং বাঙ্গালী কমিউনিটির একজন সুপরিচিত ব্যক্তিত্ব।

এ ব‍্যাপারে তিনি তাঁর অনুভূতি ব‍্যক্ত করে বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে, তিনি যেন আমাকে সমাজের সেবা ও মানুষের  কল্যাণের জন্য কাজ করার তৌফিক দান করেন। আমি সবার  আন্তরিক পরামর্শ, দিক-নির্দেশনা ও দোয়া  কামনা করছি।

মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন (MCB) হল যুক্তরাজ্যের বৃহত্তম মুসলিম আমব্রেলা অর্গানাইজেশন। এই সংগঠনটিতে ৫০০ টিরও বেশি সদস্য সংগঠন রয়েছে এবং এর প্রতিনিধিত্ব তারা করছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026