শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৪

ফের এক ভক্তকে মারলেন সাকিব

ফের এক ভক্তকে মারলেন সাকিব

এবার মেজাজ হারিয়ে এক ভক্তকে ক্যাপ দিয়ে মারলেন সাকিব। খেলোয়াড় হিসেবে সাকিব বিশ্বে প্রশংসনীয় হলেও ব্যক্তি সাকিবের আচরণ নিয়ে রয়েছে রাজ্যের প্রশ্ন।

ক্রিকেট মাঠে ব্যাটে বলের নৈপুণ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব আল হাসান। মাঠের ক্রিকেটে সাকিবের পারফরম্যান্স প্রশংসনীয়।

ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাকিব এখনও বিশ্বসেরা অলরাউন্ডার। টেস্টের আদি ফরম্যাটে সাকিব অলরাউন্ডারদের তালিকায় আছেন তৃতীয় পজিশনে।

ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন, সাকিবের পরিবর্তে অন্য কোনো তারকা ক্রিকেটার এমন কাণ্ডঘটালে অনেক আগেই তার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সাকিব বলেই বারবার অন্যায় করেও পার পেয়ে যাচ্ছেন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে একটি ইভেন্টে উপস্থিত হন সাকিব। তারকা ক্রিকেটারকে সেখানে দেখে তার ভক্ত-সমর্থদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। নিরাপত্তারক্ষীরা সাকিবকে ঘিরে থাকলেও ভিড়ের মাঝে আটকে পড়েন। তার সাথে ছবি তোলা এবং অটোগ্রাফের আব্দার ছাড়াও তারকা ক্রিকেটারকে ছুঁয়ে দেখার চেষ্টা করেন অনেকে।

ভিড়ের মাঝে এক ভক্ত সাকিবের ক্যাপ খুলে নিয়ে যাওয়ার পর মেজাজ হারিয়ে বসেন তারকা ক্রিকেটার। ক্যাপ কেড়ে নিয়ে সেই ক্যাপ দিয়েই ভক্তকে বেশ কয়েকবার মারতে দেখা যায় সাকিবকে।সামাজিক যোগাযোগের মাধ্যম স্যোশাল মিডিয়ায় এ বিষয়টি নিয়ে নিন্দার ঝড় বয়ে যায়।

উল্লেখ্য, তারকা খ্যাতি পাওয়ার পর থেকেই একের পর এক শৃঙ্খলা ভঙ্গের মতো কাজ করে যাচ্ছেন সাকিব। নিয়ম-নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছেন তিনি।

ক্যামেরাম্যানের ওপর বিরক্ত হয়ে লাইভ ম্যাচে বাজে অঙ্গভঙ্গি, আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে না যাওয়ায় স্টাম্পে লাথি, আম্পায়ারকে মারার জন্য তেড়ে যাওয়া, কোচ খালেদ মাহমুদ সুজনকে মারার জন্য তেড়ে যাওয়াসহ সাকিবের বিরুদ্ধে শৃঙ্খলা ভাঙ্গের অসংখ্য অভিযোগ রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026