বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৫৩

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার শিকার শিশুদের নিয়ে ইউনিসেফের উদ্বেগ

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার শিকার শিশুদের নিয়ে ইউনিসেফের উদ্বেগ

শীর্ষবিন্দু নিউজ: দেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় বেশ কয়েকজন শিশুর প্রাণহানি ও দলগুলোর বিক্ষোভে শিশুদের ব্যবহারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। মঙ্গলবার এক বিবৃতিতে শিশুদের সহিংসতা ও বাধামুক্ত পরিবেশে জীবনযাপন নিশ্চিত করতে সব দলের প্রতি আহ্বান জানান সংস্থাটির প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ।

প্রসঙ্গত: নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপিসহ ১৮ দলীয় জোটের গত কয়েক সপ্তাহে কয়েক দফায় টানা তিন দিনের হরতালের সময় আগুনে পুড়ে ও বোমা বিস্ফোরণে অন্তত দুই শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া বোমার আঘাতে ও আগুনে বেশ কয়েকজন শিশুর শরীর ঝলসে যায়।

সংস্থাটির প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ এ সময় বলেন, নির্বাচনের আগে ও নির্বাচনকালীন সময়ের মতো চরম অনিশ্চিত সময়ে শিশুদের আবাস, পারিপার্শ্বিক পরিবেশ ও বিদ্যালয়কে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে রাখা দরকার। সব দেশে রাজনৈতিক কোলাহল থেকে শিশুদের নিরাপদে রাখতে হবে। গত কয়েক সপ্তাহে দেশে চলমান রাজনৈতিক সহিংসতায় বেশ কয়েকজন শিশু হতাহতের ঘটনা ঘটেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, শিশুদেরকে স্বাভাবিক জীবনধারা অব্যাহত রাখাসহ নায্য অধিকার ভোগ করার সুযোগ দিতে হবে। তাদের বাধাহীনভাবে মৌলিক সামাজিক সেবা দিতে হবে। বিবৃতিতে শিশুদেরকে সব ধরণের সংঘাত-সংঘর্ষ থেকে নিরাপদে রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করতে। এবং এই সেবাদানের দায়িত্বে নিয়োজিত শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদেরও সহিংসতা থেকে নিরাপদে রাখতে, যাতে তারা শিশুদের প্রতি দায়িত্ব বা কর্তব্য পালনে কোনো ভয় বা বাধার সম্মুখীন না হন। এসব বিষয়ের আহ্বান জানানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026