শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৩

রেল স্টেশনে মৃত্যুবরণ করলেন হ্যারি পটার অভিনেতা পল

রেল স্টেশনে মৃত্যুবরণ করলেন হ্যারি পটার অভিনেতা পল

চলে গেলেন হ্যারি পটার এবং স্টার ওয়ার্সের-এর জনপ্রিয় সাবেক অভিনেতা পল গ্র্যান্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকালে উত্তর লন্ডনের কিংস ক্রস রেল স্টেশন থেকে এই চলচ্চিত্র অভিনেতাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপরই তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

সোমবার স্থানীয় সময় ৩টা ৪৯মিনিটে পল গ্র্যান্টকে মৃত ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৫৬। পল গ্রান্টের মৃত্যুর কারণ এখনও জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

তার মেয়ে সোফিয়া জেইন গ্র্যান্ট স্কাই নিউজকে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা হৃদয় ভেঙে গেছে… কোনও মেয়েই তার বাবা চলে যাওয়ার খবর মেনে নিতে পারে না। তিনি দ্রুতই চলে গেলেন।

অতিরিক্ত মাদকের নেশা তাকে অভিনয় থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এমনকি, নিয়মিত যৌনপল্লীতে যাওয়ায় ইন্ডাস্ট্রিতে বদনামও কুঁড়িয়েছিলেন অভিনেতা পল গ্র্যান্ট।

পল গ্র্যান্ট শুধু ‘হ্যারি পটার’ নয়। ‘স্টার ওয়ার্স’ ছবিতেও কাজ করেছেন। ইয়োক চরিত্রে অভিনয় তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। শুধু তাই নয়, টম ত্রুজের সঙ্গে দেখা গিয়েছিল ‘লেজেন্ড’ ছবিতে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026