রাজধানী শহর লন্ডনে গড়ে প্রতিদিন ২৪৮টি মোবাইল ফোন চুরি হয়। সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে।
এতে আরও জানা গেছে যে, লন্ডনের মেট্রোপলিটন পুলিশ মাত্র দুই শতাংশ মোবাইল উদ্ধারে সক্ষম হচ্ছে। ফলে দিন দিন মোবাইল চুরির ঘটনা বেড়ে চলছে।
ওই পরিসংখ্যানটি দেখেছে বিবিসি। এতে দেখা গেছে, প্রতি বছর শুধু লন্ডনেই ৯১ হাজারের বেশি মোবাইল ফোন চুরি হয়। অর্থাৎ, প্রতি ৬ মিনিটে একটি মোবাইল হারানো যায় শহরটিতে।
তবে অনেকেই আছেন মোবাইল চুরি হলেও পুলিশের কাছে যান না। ফলে মোবাইল চুরির আসল সংখ্যা আরও বেশি হতে পারে। প্রতি বছর ৯১ হাজার মোবাইল চুরি হলেও লন্ডন পুলিশ গড়ে মাত্র ১৯১৫টি মোবাইল উদ্ধার করতে পারে।
বিবিসিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এই সমস্যার সমাধান করতে দৈনিক অভিযান পরিচালনা করা হচ্ছে তবে এটি বন্ধ করা বেশ কঠিন।
ব্রিটিশ পুলিশ ওয়াচডগ এইচএমসিআইএফআরএস জানিয়েছে, দৈনিক মোবাইল চুরির এই বিষয়টি অগ্রহণযোগ্য।
এইচএমসিআইএফআরএস-এর প্রধান ইন্সপেক্টর অ্যান্ডি কুক বলেন, মোবাইল চুরি কোনো ছোট অপরাধ নয়। মানুষ কোনো সমাজে নিরাপদ বোধ করে কিনা তা নির্ধারিত হয়ে এখানে। এটি মোকাবেলা করার জন্য একটি সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
জানা যায়, ২০২২ সালে লন্ডনে যেসব শহরে বেশি মোবাইল চুরি দেখা গেছে তা হলো, ওয়েস্টমিনস্টার (২৫,৮৯৯), ক্যামডেন (৭,৮৯২) এবং সাউথওয়ার্ক (৫,৬৯০)।
লন্ডন পুলিশের কার্যকরিতা নিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নির্ধারণে এসব ঘটনা প্রভাব ফেলছে।
Leave a Reply