সৌদি আরব আজ মাগরিবের নামাজের পর শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছে। যুক্তরাজ্যসহ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব আগামীকাল ঈদ পালন করবে।
সৌদি আরব আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে শুক্রবার ২১ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে, আজ ২০ এপ্রিল রমজান মাসের শেষ দিন এবং শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
তবে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান এবং ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে শনিবার ২২ এপ্রিল তারিখটিকে ঈদুল ফিতরের প্রথম দিন হিসাবে নিশ্চিত করেছে।
কারণ তারা শাওয়াল মাসের চাঁদ আজ বৃহস্পতিবার দেখতে পাননি।
শীর্ষবিন্দু নিউজ এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।
Leave a Reply