রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৪

ভিকি-ক্যাটরিনার সংসারে ভাঙনের সুর

ভিকি-ক্যাটরিনার সংসারে ভাঙনের সুর

সম্প্রতি একটি গুঞ্জন রটেছে বলিউডে। ভিকি ক্যাটরিনার সংসারে ভাঙনের সুর উঠেছে ।

এমন প্রবাদ অনেক আগে থেকে প্রচলিত যে, বিয়ের পর প্রেম জানালা দিয়ে পালায়। এবার দাম্পত্য জীবনের এক বছর যেতেই প্রবাদটি সত্যি হতে চলেছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ক্ষেত্রে।

জানা যায়, বিয়ের পর থেকেই একে অন্যের গায়ে লেগে থাকতেন এই তারকা দম্পতি। দেশ-বিদেশে ভিকির বাহুলগ্না হয়ে ঘুরে বেড়াতে দেখা যেত ক্যাটকে।

তবে সম্প্রতি দুজনকে আর একসঙ্গে দেখা যাচ্ছে না। ফলে তাদের সংসার ভেঙ্গে যাওয়ার সন্দেহ মাথায় নিয়ে ঘুরছেন অনেকে।

আরও জানা গেছে, প্রয়াত পামেলা চোপড়ার স্মরণসভায় এক সঙ্গে এসেছিলেন ক্যাটরিনা-ভিকি। কিন্তু ফেরার সময় ভিকিকে নাকি একা ফিরতে দেখা গেছে।

ক্যাটরিনা সঙ্গে ছিলেন না। তাছাড়া দুজনের চোখেমুখেই ছিল নাকি অশান্তির ছাপ! এ ছাড়া পাপারাজ্জিদের লেন্স বলছে, প্রার্থনা সভাতেও নাকি তারা আলাদা হেঁটে পৌঁছেছেন। ক্যাট নাকি ভিকিকে ছেড়ে বারবার এগিয়ে যাচ্ছিলেন।

সঙ্গে সঙ্গে নেটিজেনরা অনুমান করে নিয়েছেন, দম্পতির মধ্যে কিছু তো গোল বেঁধেছে। ফেরার পথে একা ভিকির মুখে নাকি রাগের ছাপ স্পষ্ট। ঈদ পার্টিতেও ভিকিকে দেখা যায়নি। সেখানে একা ছিলেন ক্যাটরিনা। ফলে সব মিলিয়ে নেটাগরিকরা ধারণা করছেন, অশান্তি চলছে এই তারকা দম্পতির ঘরে।

তবে অনেকে অবশ্য এই ধারণাকে ভিত্তিহীন বলে মনে করছেন। তাদের ভাবনা, সবসময় গায়ে গায়ে লেগে থাকতে হবে কেন? সংসারে মান-অভিমান চলতেই পারে।

তাছাড়া তারকাদের অনেক দায়িত্ব সামলাতে হয়। সেসব নিয়েও বাড়তি চাপ থাকতে পারে। সেকারণেই হয়তো আলাদা ছিলেন ভিকি-ক্যাট। তবে এ নিয়ে ভিক্যাট কোনো মন্তব্য করেননি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026