শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪

সমাধান খুজতে রাজপথকেই বেচে নেয়ার পথ দেখছে বিএনপি

সমাধান খুজতে রাজপথকেই বেচে নেয়ার পথ দেখছে বিএনপি

শীর্ষবিন্দু নিউজ: আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ একবারেই সংকীর্ণ হয়ে গেছে বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা এখন রাজপথেই চূড়ান্ত সমাধান দেখছেন। রাষ্ট্রপতির উদ্যোগ দেখতে কয়েক দিন অপেক্ষা করে আগামী সপ্তাহ থেকে আবারও হরতাল কর্মসূচিতে যাওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট।

গতকাল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দল ও জোটের নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় আগামী সোমবার থেকে টানা চার দিন হরতাল বা অবরোধ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয় বলে জোট সূত্র জানিয়েছে। তবে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন খালেদা জিয়া। সূত্র মতে, তার পরও বিএনপি রাষ্ট্রপতির উদ্যোগের জন্য কয়েক দিন অপেক্ষা করবে। এরপর আগামী সপ্তাহ থেকে আবারও হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে যাবে প্রধান বিরোধী দল।

রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার উদ্যোগ নিতে মঙ্গলবার রাষ্ট্রপতিকে অনুরোধ জানায় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এর পরদিন বুধবার রাতে সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, রাষ্ট্রপতি তাঁকে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করতে বলেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাতে না চাইলেও এর মধ্য দিয়ে আলোচনার রাস্তা আরও ক্ষীণ হয়ে গেল বলে মনে করছে বিএনপির একটি নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র।

আলাপকালে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের মাধ্যমে সংকটের সমাধান হবে, তা তারা আশা করে না। বৈঠকে যাওয়ার আগ থেকেই তারা জানত এতে ইতিবাচক তেমন কোনো ফল আসবে না। সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তা আরও স্পষ্ট হয়ে গেছে। তবে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের কারণ ছিল, সংকট সমাধানে বিএনপির আন্তরিকতা দেশবাসীকে জানানো এবং ভবিষ্যতে রাজনীতি সহিংস হলে এর দায়-দায়িত্ব সরকারের ওপর চাপানোর একটি পথ খোলা রাখা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026