বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৫২

পবিত্র কাবাগৃহের নতুন চাবি হস্তান্তর

পবিত্র কাবাগৃহের নতুন চাবি হস্তান্তর

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মক্কার গভর্ণর প্রিন্স খালেদ আল ফয়সল গত সোমবার পবিত্র কাবা ঘরের নতুন চাবীসমূহ প্রধান চাবী রক্ষক শেখ আবদুল কাদের আল-শাইবীর কাছে হস্তান্তর করেন।

গভর্ণরের নেতৃত্বে ঐদিন খোদার ঘরের আনুষ্ঠানিক ধৌতকরণ শেষে পবিত্র কাবাগৃহে নতুন তালা সংযোজন করা হয়। তালা ও চাবি নিকেলের তৈরী এবং এতে ১৪ ক্যারেট সোনার পালিশ বা আস্তরন রয়েছে। তালার সামনে কোরআনের আয়াত এবং এর পেছনে দু’টি পবিত্র মসজিদের হেফাজতকারী বাদশাহ আবদুল্লাহ’র দানের বিষয়টি মুদ্রিত রয়েছে। মুদ্রিত আয়াত হচ্ছে, সূরা আল মায়েদার ৯৭ নম্বর আয়াত আল ইমরানের ৯৬ নং আয়াত। ‘প্রেসিডেন্সী ফর দ্য টু হলি মস্কসেজ অ্যাফেয়ার্স’ রিয়াদের ‘কিং আবদুল আজিজ সায়েন্স এন্ড টেকনোলজি’তে নতুন তালা ও চাবি তৈরীর বিষয়টি তত্ত্বাবধান করে।

প্রেসিডেন্সীর প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইস বলেন, পুরোনো তালা ও চাবি ‘দু’টি পবিত্র মসজিদ’ শীর্ষক প্রদর্শনীর জন্য সংরক্ষণ করা হবে। পবিত্র কাবাগৃহ ধৌতকরণ অনুষ্ঠানে প্রেসিডেন্সীর উপ-প্রধান শেখ মোহাম্মদ আল-খোজায়েম, ওআইসি’র মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগলু, মক্কার মেয়র ওসামা আল-বার, মক্কার ডেপুটি গভর্ণর আবদুল আজিজ আল খোদাইরি, ডেপুটি হজ্বমন্ত্রী হাতিম কাদিসহ বিভিন্ন মুসলিম কূটনীতিকরা উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026