মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)।

চারদিকে শুধুই আল্লাহর মেহমানদের পদচারণায় মুখরিত আরাফাতের ময়দান, শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। হজ পালনের উদ্দেশে আরাফায় জড়ো হয়েছেন মুসল্লিরা।

আগামী পাঁচ দিন মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজ সম্পন্ন করবেন হাজীরা। আরাফাতের অবস্থানের পর, আজ মুসল্লিরা যাবেন মুজদালিফায়।

সেখানে রাতে অবস্থান করে পাথর সংগ্রহ করার পর ১০ জিলহজ সকালে আবার মিনায় ফিরবেন হাজিরা। পরে জামারায় শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ করবেন।

এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করা হবে। সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা।

উল্লেখ্য, এ বছর আগামীকাল ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা। চলতি বছরে প্রায় ২৫ লাখ মুসল্লি অংশ নিয়েছেন পবিত্র হজে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026