শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১১

মেয়র মুহিবুর রহমানের সাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

মেয়র মুহিবুর রহমানের সাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

পূণ্যভূমি সিলেট জেলার ঐতিহ্যবাহী বিশ্বনাথের প্রথম নতুন পৌর মেয়র মুহিবুর রহমান এর সাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টে ইউকের প্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩ জুলাই সোমবার মেয়র মুহিবুর রহমানের সাথে সন্ধ্যায় তার লুটনস্থ নিজ বাসায় অনুষ্ঠিত সাক্ষাতে প্রতিনিধিত্ব করেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক ইমাম মাও নুরুর রহমান।

এ সময় আরো ‍উপস্থিত ছিলেন- আর-রাহমান এডুকেশন ট্রাস্টে ইউকের ট্রাস্টি মাওলানা সিদ্দিকুর রহমান, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট  ইউকে‘র উপদেষ্টা মাওলানা রুম্মান আহমেদ ও এহসান আহমদ প্রমুখ।

এ সময় মেয়র মুহিবুর রহমান তার অনুভুতি ব্যক্ত করে বলেন, বিশ্বনাথ প্রবাসীর সঙ্গে আমার একটা আত্নার আত্মীয় সম্পর্ক আছে। তারা যেমন আমাকে ভালোবাসেন, শ্রদ্ধা-স্নেহ করেন। আমিও আমার সর্বোচ্চ সার্মথ দিয়ে তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।

তিনি আরও বলেন, আমাকে বিশ্বনাথের জনগন বিপুল ভোটের ব্যবধানে জয়ী করেছেন। আমি নিজেকে পৌর মেয়র বা পৌর পিতা হিসেবে মনে করি না, আমি জনগনের সেবক হিসেবে বিশ্বনাথ পৌর এলাকা তথা বিশ্বনাথ উপজেলার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026