বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর আইসিসির বৃষ্টি আইনে ১৭ রানের জয় পেয়েছে আফগানিস্তান।
এই ম্যাচে ইনজুরি নিয়ে খেলতে নেমে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এরপর বৃহস্পতিবার হঠাৎ করে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন তামিম।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন এই টাইগার ওপেনার। এই দিন দুপুর দেড়টায় সংবাদ সম্মেলনের কথা থাকলেও আগেই উপস্থিত হন তামিম।
তিনি বলেন, গতকাল আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটা হয়েছে ওটাই আমার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ। আজ এখন থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলাম।
এ সময় নিজের আবেগকে সামাল দিতে পারেননি এই ব্যাটার। সংবাদ সম্মেলনে কাঁদতে থাকেন তামিম। এই সময় বার বার থেমে গিয়ে চোখে পানি মুছেছেন।
তিনি বলেন, আমি এই সিদ্ধান্ত হুট করে নিচ্ছি না। গত কয়েক মাস ধরেই পরিবারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। আমি ক্রিকেট খেলেছি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য। আমার এই ১৬ বছরের ক্যারিয়ারে যতটা সম্ভব দেশের জন্য করার চেষ্টা করেছি। এই জার্নিতে আমার পরিবার অনেক ত্যাগ করেছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তামিম বলেন, আপনারা বাংলাদেশ ক্রিকেটের একটা অংশ। দেশের ক্রিকেটকে আরো বড় করে প্রচার ও লেখালেখি করেন, কিন্তু ক্রিকেটের দিক থেকে লিখেন।
আর আমার বিষয়টা এখানেই শেষ করে দিয়েন। আমি কেন অবসর নিলাম এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন না। এরপর বাংলাদেশ ক্রিকেটকে অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন তামিম ইকবাল খান।
মূলত আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আগে সংবাদ সম্মেলনে ফিট না থেকে ম্যাচ খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তামিম।
এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে টাইগার অধিনায়কের এমন মন্তব্যে চটেছিলেন হেড কোচ হাথুরুসিংহে।
বিসিবি বস নাজমুল হাসান পাপনকে ফোন নিয়ে প্রতিক্রিয়া জানায় এই কড়া হেড মাস্টার। বুধবার সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পাপন।
সেই সঙ্গে তামিমের এমন সিদ্ধান্তকে ভালোভাবে নেননি তিনি। ম্যাচ শেষে তামিমের সঙ্গে আলোচনার কথা বলেন তিনি।
Leave a Reply