শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩

লন্ডনে নার্সারি স্কুলে দুর্ঘটনায় ১ শিশু নিহত, আহত ৬

লন্ডনে নার্সারি স্কুলে দুর্ঘটনায় ১ শিশু নিহত, আহত ৬

লন্ডনের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি স্কুলের সামনে বিপজ্জনকভাবে গাড়ি চালানোয় হতাহতের ঘটনা ঘটেছে।

পুলিশ দুর্ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চল্লিশ বছর বয়েসী এক মহিলাকে গ্রেপ্তার করেছে। আহতদের দু’জন বয়স্ক লোক ছিলেন বলে জানা যায়।

লন্ডন পুলিশের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। তবে উইমব্লেডন স্ট্যাডি প্রিপারেটরি স্কুলের এ দুর্ঘটনাকে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট কোন ঘটনা বলে মনে করা হচ্ছে না।

লন্ডনের মেয়র সাদিক খান এ দুর্ঘটনাকে মারাত্মক বলে বর্ণনা করে বলেছেন, এতে তারা সবাই মর্মাহত হয়েছেন বলে জানান।

উল্লেখ্য, অবিনাবেতনের এ স্কুলটিতে ৪-১১ বছরের মেয়ে শিশুদের লেখাপড়ার ব্যবস্থা রয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026