নিজের ইনস্টাগ্রামে নবজাতক ছেলে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরিস জনসনের স্ত্রী স্ত্রী ক্যারি।
মঙ্গলবার (১১ জুলাই) এ তথ্য জানান ক্যারি। সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর বয়স এখন ৫৯ বছর। জনসন-ক্যারি দম্পতির ঘরে এটি তাদের তৃতীয় সন্তান।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের অষ্টম সন্তান গত ৫ জুলাই জন্মগ্রহণ করে। ছেলেটির নাম রাখা হয়েছে, ফ্রাঙ্ক আলফ্রেড অডিসাস।
ক্যারি তার পোস্টে লিখেছেন, আমি ঘুমন্ত শিশুদের ভালোবাসি। আমার বড় দুই সন্তানকে তাদের নতুন ভাইকে পেয়ে যেভাবে আনন্দিত হতে দেখেছি তাতে আমরা খুবই খুশি হয়েছি। আমরা সবাই খুব আনন্দিত।
উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিলে বরিস জনসন ও ক্যারির সংসারে প্রথম ছেলে উইলফ্রেডের জন্ম হয়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২১ সালের মে মাসে বিয়ে করেন তারা।
এরপর ২০২১ সালের ডিসেম্বরে ব্রিটিশ এই দম্পতির সংসারে দ্বিতীয় সন্তান জন্ম নেয়। ক্যারির বয়স এখন ৩৫ বছর।
ক্যারির সঙ্গে সংসার শুরুর আগে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আরও দু’টি বিয়ে করেছিলেন।
সেই দুই সংসারে তার কতজন সন্তান আছে, সে বিষয়ে জানাতে অস্বীকার করেন বরিস জনসন। তবে দ্বিতীয় স্ত্রী ভারতীয় বংশোদ্ভুত আইনজীবী ম্যারিনা হুইলার ঘরে তার চার সন্তান আছে।
Leave a Reply