সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৪

বিশিষ্ট সমাজসেবক ও মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব মোহাম্মদ কলা মিয়ার স্মরণে দোয়া মাহফিল

বিশিষ্ট সমাজসেবক ও মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব মোহাম্মদ কলা মিয়ার স্মরণে দোয়া মাহফিল

ব্রিটিশ বাংলাদেশি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কাউন্সিল ইউ কে এর উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব মোহাম্মদ কলা মিয়ার স্মরণের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ জুলাই ২০২৩ইংরেজি তারিখে ব্রিটিশ বাংলাদেশি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কাউন্সিল ইউকে এর সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামাল নুরুল ইসলাম খানের সঞ্চালনায় উডেনহাম সেন্টারে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউ সি এল এর প্রফেসর ডক্টর শাহজালাল সরকার। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন- বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, মাওলানা রফিক আহমেদ রফিক, মোঃ ফারুক মিয়া, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, কোষাধক্ষ্য আফসার উদ্দিন, সৈয়দ জহিরুল হক, কবি শিহাবুজ্জামান কামাল, আলহাজ্ব নূর বক্স, সাইফুর রহমান পারভেজ, রায়হান উদ্দিন।

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন- কলামিয়ার চার ছেলে যথাক্রমে মোঃ নজরুল হোসেন, মোঃ সাহয়াম হোসেন, মোঃ তারেক হোসেন, মোঃ জুবের হোসেন, প্রমুখ। বক্তারা আলহাজ কলা মিয়ার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাকে প্রবাসী বীর মুক্তিযোদ্ধা হিসাবে মরণোত্তর সম্মাননা প্রদান করার জন্য প্রস্তাব করা হয়। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন মাওলানা আব্দুল কুদ্দুস।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026