গ্রীষ্মকালীন গরমে পুড়ছে বিশ্ব। ১৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে উষ্ণ ছিল এ বছরের জুন মাস। ইউরোপের দক্ষিণাঞ্চল ও উত্তর পশ্চিম আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে চলছে তীব্র তাপপ্রবাহ।
অতিরিক্ত গরমে স্থবির হয়ে পড়েছে এসব এলাকার জনজীবন। এ কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইতালির সরকার। ইতালির সরকার শনিবারের রেড অ্যালার্টের আওতাভুক্ত এলাকায় সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সূর্যালোক এড়াতে এবং বয়স্ক বা অসুস্থদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছে।
ইউরোপের এই দেশটিতে তাপমাত্রা ৪৮ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। রোম, বোলোগনা এবং ফ্লোরেন্সসহ দেশটির ১৬টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
উত্তর ইতালিতে তীব্র গরমে ৪৪ বছর বয়সের এক শ্রমিক নিহত হয়েছেন। গরমের মধ্যে রাস্তায় ক্রসিং লাইনে পেইন্টিংয়ের কাজ করার সময় অচেতন হয়ে পড়েন ওই শ্রমিক। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
আগামী কয়েকদিন আবহাওয়ার চরম পরিস্থিতি অব্যাহত থাকবে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতালিয়ান আবহাওয়া অফিস এই পরিস্থিতিকে সেরবেরাস হিটওয়েভ নামকরণ করেছে। নরকের তিন মাথার একটির নামানুসারে এই নামকরণ।
Leave a Reply