ব্রিটেনে গত ৭ আগস্ট থেকে কেয়ার ভিসার ক্ষেত্রে জেনুইননেস টেস্টের নতুন নীতিমালা কার্যকর করে দেশটির ইমিগ্রেশন তদারককারী সংস্থা হোম অফিস।
ব্রিটেনের কেয়ার ভিসায় জেনুইননেস টেস্টের নতুন নীতিমালা কার্যকর করার পর থেকে বেশ কয়েকজনকে ব্রিটেনের কয়েকটি বিমানবন্দর থেকে পরবর্তী ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ব্রিটেনে ভুয়া কোম্পানিগুলো মানুষ আনার পর কাজ না দেওয়া, টাকার বিনিময়ে কাজ দেখানোর অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে এ পরিবর্তন আনে হোম অফিস।
স্থানীয় একজন ইমিগ্রেশন আইনজীবির সাথে আলাপকালে জানা যায়, গত দুই সপ্তাহে কেয়ার ভিসায় ব্রিটেনে আসা বেশ কয়েকজনকে ব্রিটেনের কয়েকটি এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে বলে আমরা জেনেছি।
মূলত, জেনুইননেস টেস্টের নতুন নীতিমালা গত ৭ আগস্ট থেকে কার্যকর করার পর ব্রিটেনের ইমিগ্রেশন আইনে ইমিগ্রেশন অফিসারকে দেওয়া প্রদত্ত ক্ষমতাবলে তাদের কাগজপত্রের সঙ্গে বিমানবন্দরে আসার পর নেওয়া ইন্টারভিউয়ে অসঙ্গতি থাকার কারণ দেখিয়ে পরবর্তী ফ্লাইটে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।
নতুন নীতিমালায় আবেদনকারীকে প্রমাণ করতে হবে তার কর্মস্থলে প্রকৃতপক্ষে কাজের নিশ্চয়তা রয়েছে কি না, নিয়োগদাতার সঙ্গে তার যোগাযোগ সরাসরি ছিল কি না, আবেদনকারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে কি না, আবেদনকারীর সংশ্লিষ্ট ভিসায় কাজ করার ট্রেনিং যোগ্যতা ও অভিজ্ঞতা, ব্যাংক হিসাবের সত্যতা, এ আবেদন প্রক্রিয়াটি টাকার বিনিময়ে করা হয়েছে কি না।
আইনজীবি জানান, একজন মানুষ ভিসা পেয়ে ব্রিটেনে আসার পর এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো অত্যন্ত অমানবিক। ভিসা দেওয়ার আগে এসব যাচাই করা ভিসাদাতার দায়িত্ব।
কেয়ার কি জিনিস জানে না, কেয়ার কালচার সংক্রান্ত কোন জ্ঞান নেই, কেয়ারের কোন অভিজ্ঞতা নেই তবুও বিশ পচিশ লাখ টাকাতে ভিসা কিনে ব্রিটেন এসেছে অনেকেই। এরা না কাজ পাচ্ছে না চলে যেতে পারছে। এর জন্য আসল দায়ী কিছু লোভী এজেন্ট এবং অবশ্যই যারা ভিসা কিনছেন তারাও খানিকটা দায়ী। কারন, তারা জেনে শুনে বিষ পান করেছেন।
যদি কেউ জেনুইন ভাবে কাজের সংস্থান করে আসে তাহলে তাদের কোন সমস্যা নেই। উদাহরন, আমার পরিচিত এক কেয়ার সংগঠন ইন্ডিয়া থেকে কেয়ার ওয়ার্কার এনেছে। তাদের খরচ কত লেগেছে। বাংলাদেশী টাকার দুই লাখ টাকা।