শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২০

যুক্তরাজ্যে ৭ মিনিটের ক্যান্সার চিকিৎসার উদ্ভাবন

যুক্তরাজ্যে ৭ মিনিটের ক্যান্সার চিকিৎসার উদ্ভাবন

ক্যান্সার চিকিৎসার দীর্ঘমেয়াদি সময় কমিয়ে আনতে নতুন এক ইনজেকশন উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। তারা এমন একটি ইনজেকশন উদ্ভাবন করেছেন যা ক্যানসার রোগীদের মাত্র ৭ মিনিটের মধ্যে দেওয়া সম্ভব হবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) নতুন এ ইনজেকশন যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) অনুমোদন পেয়েছে। আর এর পরপরই এনএইচএস জানিয়ে দেয়, এতদিন ইমিউনোথেরাপির মাধ্যমে যেসব ক্যানসার রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের এখন অ্যাটেজোলিজুমাবের ইনজেকশন দেওয়া হবে।

বুধবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থার (এমএইচআরএ) অনুমোদন পাওয়ার পর যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা (এনএইচএস) বিশ্বে প্রথমবারের মতো নতুন পদ্ধতিতে এ ওষুধ প্রয়োগ শুরু করবে।

এনএইচএস আশা রাখছে, নতুন এই টিকা আবিষ্কারে ক্যান্সার চিকিৎসায় এখন আর খুব বেশি সময় লাগবে না, রোগীদের খুব বেশি কষ্টও হবে না। এই টিকার মাধ্যমে বছরে শত শত রোগীর চিকিৎসা করা সম্ভব হবে এবং ক্যানসারের চিকিৎসার সময় তিন চতুর্থাংশ কমিয়ে আনা যাবে।

সাধারণত ক্যান্সারের চিকিৎসায় অ্যাটেজোলিজুমাব নামে একটি অ্যান্টিবডি আইভি ড্রিপ বা শিরার মধ্য দিয়ে রোগীর দেহে দীর্ঘ সময় ধরে পরিচালনা করা হয়। কিন্তু বর্তমানে সেই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে মাত্র ৭ মিনিটেই ইনজেকশনের মাধ্যমে দেওয়া সম্ভব হবে।

অ্যাটেজোলিজুমাব বাজারে টিসেন্ট্রিক নামেও পরিচিত। এটি ফুসফুস, স্তন, লিভার এবং মূত্রথলির ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হয়।

এনএইচএসের মতে, এতদিন পর্যন্ত ক্যান্সারের ওষুধ শিরার মাধ্যমে রোগীর শরীরে পৌঁছে দেওয়া হতো। এটি প্রায় ৩০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা সময় নিত। তবে নতুন ইনজেকশন মাত্র ৭ মিনিটে একই কাজ করবে।

অ্যাটেজোলিজুমাব সাধারণত ত্বকের নিচে দেওয়া হয়। এর আরেক নাম টেসেন্ট্রিক। মূলত, এটি একটি মনোক্লোনাল অ্যান্টিবডি ওষুধ, যা ক্যানসার রোগীদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি একটি ড্রিপের (স্যালাইন) মাধ্যমে রোগীদের শিরায় দেওয়া হয়।

ওয়েস্ট সাফোল্ক এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের কনসালট্যান্ট অনকোলজিস্ট ড. আলেকজান্ডার মার্টিন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নতুন ইনজেকশনের মাধ্যমে রোগীদের দ্রুত চিকিৎসা করা যাবে। আমরা আগের চেয়ে কম সময়ে আরও বেশি লোকের চিকিৎসা করতে পারবো।

যুক্তরাজ্যের হাজার হাজার ক্যান্সার রোগী অ্যাটেজোলিজুমাবের আইভি পদ্ধতি থেকে উপকৃত হয়েছেন। এ চিকিৎসায় ক্যান্সার ফিরে আসার ঝুঁকি খুবই কম থাকে।

তিনি আরও বলেন, অ্যাটেজোলিজুমাব একটি ইমিউনোথেরাপি ওষুধ। এটি রোগীর দেহে ক্যান্সার কোষগুলি খুঁজে পেতে ও ধ্বংস করতে সক্ষম। এটি বর্তমানে ফুসফুস, স্তন, লিভার ও মূত্রাশয়সহ বিভিন্ন ধরণের ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিত্সায় ব্যবহৃত হয়।

উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রতিবছর ৩ হাজার ৬০০ রোগীকে এই প্রক্রিয়ায় চিকিৎসা দেয়া হয়। এতে তাদের কষ্টও কম হয় বলে জানায় দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026