শীর্ষবিন্দু নিউজ: গোলাপগঞ্জে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হাতে খুন হয়েছেন মা-ছেলে ও বোনসহ চারজন। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসীর সহযোগিতায় ঘাতক ফুরুক আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীনাবন্দ ইউনিয়নে একই পরিবারের চার জনকে কুপিয়ে হত্যা করেছে ফুরুকউদ্দিন(৪০) নামের এক মাদকাসক্ত। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে গোপালগঞ্জে দক্ষিণ বাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মা শামসুর নাহার (৫৫), মেয়ে নাজনীন (৩০), ছেলে তানভীর (৩) ও চাচার শ্বাশুড়ি (৭০)। স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এস এম ফজলুল হক শিবলী জানান, হত্যাকারীকে আটক করে থানা হাজতে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা ২টায় মাদকাসক্ত অবস্থায় দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র ফুরুক আহমদ (৩৩) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন তার মা সামছুন নাহার, বোন নাজমিন বেগম, ছেলে তানভীর ও নানী (চাচার শ্বাশুড়ি) হনুফা বেগমকে। ঘটনাস্থলেই তাদের সবার মৃত্যু হয়। খবর পেয়ে সিলেট জেলা পুলিশ সুপার নূরে আলম, অতিরিক্ত পুরিশ সুপার (দক্ষিণ) এনামুল কবীর, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুল হক, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এস এম ফজলুল হক শিবলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
হত্যাকারী ফুরুকের ভাই জামাল আহমদ ও লক্ষ্মণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নছিরুল হক শাহিন জানান, ফুরুক দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। বছর দুয়েক আগে তার পিতা আব্দুল আজিজকে দা দিয়ে কুপিয়েছিলেন ফুরুক। এ ঘটনায় তিনি কিছুদিন কারভোগও করেন। মাস তিনেক আগে তার পিতার মৃত্যু হয়। তিন ভাই ও দুই বোনের মধ্যে ফুরুক সবার বড়।