রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৪

ইইউ পার্লামেন্টের আহ্বান: নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন

ইইউ পার্লামেন্টের আহ্বান: নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশে সংসদ নির্বাচন এগিয়ে আসায় রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্ট। গতকাল বৃহস্পতিবার এক কর্ম-অধিবেশনের প্রস্তাবনায় ইইউ পার্লামেন্ট এ আহ্বান জানায়। পার্লামেন্টের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইইউ পার্লামেন্টের সদস্যরা সব রাজনৈতিক দলের প্রতি নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচন শেষে সহনশীল এবং সংযত থাকার আহ্বান জানিয়েছে। নির্বাচন কমিশনের পুরোপুরি নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন আয়োজন করা উচিত বলেও মন্তব্য করেছে পার্লামেন্ট। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার সময় রাজনৈতিক দলগুলোর সহিংসতা থেকে বিরত থাকা উচিত বলেও মত দিয়েছে সংস্থাটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026