মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬

নিয়মিত বাদাম খেলে আয়ু বাড়ে

নিয়মিত বাদাম খেলে আয়ু বাড়ে

সৈয়দা রুমি আহমেদ: আপনি কি বাদাম খেতে পছন্দ করেন? আপনার জন্য সুখবর আছে। নিয়মিত বাদাম খেলে দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা জোরালো। বাদাম খাওয়ার সুফল নিয়ে দীর্ঘ এক সমীক্ষার ফলাফলে এমনটাই দাবি করা হয়েছে। এ নিয়ে সম্প্রতি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন সাময়িকীতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন অবশ্য বলেছে, বাদামের এসব গুণাগুণ প্রমাণে আরও গবেষণা প্রয়োজন। একদল মার্কিন গবেষক এই সমীক্ষা পরিচালনা করেন। সমীক্ষাবিষয়ক প্রতিবেদনে বলা হয়, অন্যান্য খাবারের পাশাপাশি নিয়মিত বাদাম চিবিয়ে খেলে বেশ উপকার পাওয়া যায়। দাবি করা হয়, বাদাম খাওয়া ব্যক্তিরা তুলনামূলকভাবে স্বাস্থ্যসম্মত জীবন কাটান। একই সঙ্গে তাঁদের আয়ুষ্কালে এর সুপ্রভাব পড়ে। যাঁরা জীবনে কখনো বাদাম খাননি, তাঁদের তুলনায় সপ্তাহে অন্তত এক দিন বাদাম খাওয়া ব্যক্তিদের মৃত্যুর হার ১১ শতাংশ কম।

সমীক্ষায় এক লাখ ২০ হাজার ব্যক্তিকে ৩০ বছর ধরে পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, যাঁরা নিয়মিত যত বেশি বাদাম খেয়েছেন, তাঁরা তত বেশি দীর্ঘজীবী হয়েছেন। প্রতিদিন একমুঠো বাদাম খেলে মৃত্যুর হার ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে দাবি করেছেন গবেষকেরা।

এ গবেষণার প্রধান গবেষক ডানা-ফারবার ক্যানসার ইনস্টিটিউট অ্যান্ড ব্রিগহ্যাম অ্যান্ড উইমেন হসপিটালের চিকিত্সক চার্লস ফুচ বলেন, বাদাম খেলে হূদরোগে মারা যাওয়ার হার প্রায় ২৯ শতাংশ কমে। ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কাও কমে ১১ শতাংশ। বাদাম খাওয়ার অভ্যাস সুস্থ জীবন যাপনের পাশাপাশি ধূমপানের প্রবণতা কমায়, অতিরিক্ত ওজন কমায় ও ব্যায়াম করতে আগ্রহী করে তোলে। বাদাম কোলেস্টেরল কমায়, ব্যথাবেদনা কমায় ও ডায়াবেটিসের রোগীদের ইনসুলিন নিঃসরণ প্রতিরোধ করে।

সূত্র: বিবিসি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026