মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫

দাওয়াতুল ইসলাম লুটন শাখার নির্বাচন সম্পন্ন

দাওয়াতুল ইসলাম লুটন শাখার নির্বাচন সম্পন্ন

দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ার লুটন শাখার দ্বি বার্ষিক নির্বাচন ১লা অক্টোবর রোববার বেলা ১টায় লুটনস্থ স্থানীয় কার্যালয়ে কেন্দ্রীয় আমীর হাফিজ মাওলানা আবু সাঈদ সাহেবের নেতৃত্বে তিন সদস্যের কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হয়।

লুটন শাখার সেক্রেটারি আব্দুল করিম জলিল সভা শুরুর পর ইমাম নূরুর রহমান তেলাওয়াত করেন। পরবর্তিতে লুটন শাখার সভাপতি মঈনুল ইসলাম ইলিয়াসী তার চলতি বছরের সমাপনী বক্তব্য পেশ করেন।

কেন্দ্রীয় সেক্রেটারী মারফত আলী এবং ডেপুটি সেক্রেটারি হাফিজ আব্দুল মুকিত এর যৌথ পরিচালায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৩-২০২৫ সনের জন্য মঈনুল ইসলাম ইলিয়াসী পুনরায় লুটন শাখার সভাপতি নির্বাচিত হন।

প্রধান অতিথি হাফিজ মাওলানা আবু সাঈদ সকলের উদ্দেশ্যে হেদায়েতি বক্তব্য রাখেন। মোনাজাত পরিচালনা করেন হাফিজ আব্দুল মুকিত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026