বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭

আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু

আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু

সিলেটে আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী জনভার মঞ্চে উপস্থিত হয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) বেলা ৩টা ১০ মিনিটে নগরের আলিয়া মাদ্রাসার মাঠে প্রস্তুত মঞ্চে উঠেন তিনি।

এ সময় সমাবেশে আগতদের হাত নেড়ে অভিবাদন জানান। মঞ্চে আরও উপস্থিত রয়েছেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনাসহ আওয়ামী লীগের জাতীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এরপর প্রটোকল বিহীন গাড়িতে করে হয়রত শাহজালাল (রহ.) এর মাজার ও হয়রত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানাসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে জনসভায় যোগ দেন শেখ হাসিনা।

প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ থেকে দেশের অন্যান্য আসনগুলোতেও নৌকার প্রচারণা শুরু করেছেন নৌকার প্রার্থীরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026