রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬

বৃহত্তম মুসলিম হাইস্কুলে সরকারি অর্থায়ন বন্ধ করেছে ফ্রান্স

বৃহত্তম মুসলিম হাইস্কুলে সরকারি অর্থায়ন বন্ধ করেছে ফ্রান্স

প্রশাসনিক ব্যর্থতা ও প্রশ্নবিদ্ধ শিক্ষাপদ্ধতির কারণে বিদ্যালয়টির বরাদ্দ বন্ধ করার কথা বলা হলেও কয়েকটি মানবাধিকার সংগঠনের দাবি, মুসলিম সম্প্রদায়ের ওপর ফরাসি সরকারের ক্রমবর্ধমান দমন-পীড়নের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ।

ফ্রান্সের উত্তরাঞ্চলের লিলে শহরে অবস্থিত এই হাইস্কুলটির নাম প্রাইভেট স্কুল অ্যাভেরোয়েস। দেশটির প্রথম মুসলিম বিদ্যালয় হিসেবে ২০০৩ সালে শুরু হয় শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম। ২০০৮ সালে ফরাসি সরকারের সঙ্গে চুক্তিতে আসে হাইস্কুলটি।

গত অক্টোবরে হাইস্কুলটি নিয়ে ফ্রান্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদন মূল্যায়ন করেছিল রয়টার্স। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, মুসলিম হাইস্কুলটি প্রশাসনিক ও আর্থিক সমস্যায় ভুগছে। তা ছাড়া সেখানে এমন কিছু শেখানো হয় যা ফরাসি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ ছাড়া ২০২০ সালে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলটি পরিদর্শন শেষে একটি প্রতিবেদন দিয়েছিল যা পর্যালোচনা করেছে রয়টার্স। সেখানে বলা হয়েছিল, পর্যবেক্ষণে এমন কিছু পাওয়া যায়নি যাতে মনে হয় যে, এখানকার শিক্ষাপদ্ধতি প্রজাতন্ত্রের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল নয়।

প্রাইভেট স্কুল অ্যাভেরোয়েসের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় দপ্তর। অ্যাভেরোয়েসের প্রধান শিক্ষক এরিক দুফোর বলেছেন যে, তিনি এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় অফিস থেকে এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি পাননি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026