ব্রিটেনের বেশিরভাগ বাসিন্দারা এখন বিশ্বাস করেন যে ব্রেক্সিট অর্থনীতির জন্য খারাপ হয়েছে, ইইউ থেকে দেশটির বের হয়ে যাওয়ার তৃতীয় বার্ষিকী উপলক্ষে পরিচালিত একটি ওপিনিয়াম জরিপে এসব তথ্য পাওয়া গেছে।
ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাওয়ার তিন বছর পর পরিচালিত জরিপে প্রতি দশজনের মধ্যে একজন উত্তরদাতা বলেছেন যে তারা আর্থিকভাবে ভালো আছেন। জরিপে উত্তরদাতাদের ৫৪% বলছেন ব্রেক্সিট সামগ্রিকভাবে যুক্তরাজ্যের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
তবে ১৩% বলছেন ব্রেক্সিটের ফলাফল ভাল হয়েছে। ৫৩% মনে করছেন ব্রেক্সিট অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের ক্ষমতাকে সীমিত করেছে। ৫৭% বলছেন ব্রিটেনের ইউরোপীয় পণ্য আমদানি ক্ষমতার উপর ব্রেক্সিট নেতিবাচক প্রভাব ফেলেছে।
প্রায় তিনজন উত্তরদাতাদের মধ্যে দুইজন (৬৩%) বিশ্বাস করেন ব্রেক্সিট ত্যাগ মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় সংকটে অবদান রাখছে, মাত্র ৮% যারা ভেবেছিল যে তারা ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যে বিশেষ সুবিধা পাবে।
জরিপে এক তৃতীয়াংশেরও বেশি (৩৫%) বিশ্বাস করে যে ব্রেক্সিট থেকে বেরিয়ে যাওয়ায় তাদের নিজস্ব আর্থিক পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে, দশজনের মধ্যে একজন বলছেন এটি তাদের আর্থিকভাবে সাহায্য করেছে।
৪০ শতাংশ বলছেন বেতন এবং মজুরির উপর ব্রেক্সিট নেতিবাচক প্রভাব ফেলেছে। মাত্র ১১% বলেছেন তারা সুবিধা পেয়েছেন। ৪৭ শতাংশ বলেছেন জাতীয় স্বাস্থ্য পরিষেবাতে ব্রেক্সিট প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করেছে। মাত্র ৯% বলছেন তারা ভেবেছেন সার্বিক পরিস্থিতি বরং উন্নতি হয়েছে।
ওপিনিয়ামের নীতি ও জনবিষয়ক প্রধান জেমস ক্রাউচ গার্ডিয়ানকে বলেন, ব্রিটিশ সরকার ব্রেক্সিটকে কীভাবে পরিচালনা করছে তা নিয়ে জনগণের অসন্তোষ অব্যাহত রয়েছে। ব্রেক্সিট পরবর্তী অর্থনীতি এবং স্বাস্থ্য খাতের সংকট আগামী নির্বাচনে একটি গৌণ সমস্যা তৈরি করতে পারে। যা ভোটারদের জন্য স্পষ্ট অগ্রাধিকার।
২০১৬ সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পক্ষে ভোট দিলেও ৫২% এই পদক্ষেপের পক্ষে ছিল।
Leave a Reply