সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৮

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধের নির্দেশনা

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধের নির্দেশনা

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও সাময়িকভাবে বন্ধ রাখা যাবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় বর্তমানে শৈত্যপ্রবাহ চলমান আছে।

চলমান এই শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বিধায় যে সকল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, সে সকল জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকগণ সংশ্লিষ্ট জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের একাডেমিক কার্যক্রম শীতের তীব্রতা ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করতে পারবেন (সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তদুর্ধ্ব না হওয়া পর্যন্ত)।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো যার কার্যকারিতা ৩১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এক নির্দেশনা জারি করে বলা হয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে।

এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026