সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৪

সূরা-আল লাইল

আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘সূরা-আল লাইল’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।

সূরা আল-লাইল (اليل‎‎‎) মহাগ্রন্থ আল-কুরআনের আল ৯২ তম সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। আয়াত সংখ্যা ২১ এর রূকুর সংখ্যা ১টি। লাইল শব্দের অর্থ রাত্রি। আল লাইল সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। তাই এটি মাক্কী সূরা।

শানে নুযুল
হযরত বেলাল রা. মক্কার মুশরিক উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে উমাইয়া তাঁকে প্রচণ্ড রৌদ্রের সময় পাথর ভূমিতে চিত করে শোয়ায়ে তার বুকের ওপর পাথর দিয়ে রাখল।

আর সে বলত, যদি তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ না করো । মৃত্যু না হওয়া পযর্ন্ত তোমাকে এভাবে শাস্তি ভোগ করতেই হবে। হযরত বেলাল রা. এই কঠিন শাস্তিতে নিপতিত হওয়ার পরেও বলতেন আহাদ আহাদ। (আল্লাহ এক, আল্লাহ এক) একবার রাসূল স. তাঁর পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, এই এক আল্লাহ তোমাকে মুক্তি দেবেন।

তারপর তিনি আবু বকর রা.-কে বললেন, হে আবু বকর! বেলালকে আল্লাহর একত্ববাদের কারণে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল স. কী বোঝাতে চাইলেন, আবু বকর রা. তা বুঝে গেলেন। তিনি বাড়িতে গিয়ে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ নিয়ে উমাইয়ার কাছে গিয়ে বললেন, তুমি কি বেলালকে বিক্রি করবে? উমাইয়া রাজি হলে তাঁকে ক্রয় করে তিনি আযাদ করে দিলেন।

তখন মুশরিকরা বলতে শুরু করল যে, আবু বকরের ওপর বেলালের কোনো অনুগ্রহ ছিল বিধায় সে তাকে মুক্ত করেছে। এই প্রেক্ষিতে আল্লাহ তা’আলা হযরত আবু বকর রা.-এর প্রশংসায় ১৭, ১৮, ১৯, ২০, ২১-এই পাঁচটি আয়াত নাযিল করেছেন।

এ সূরায় বলা হয়েছে মানুষের প্রচেষ্টা বিভিন্ন প্রকারের। তার মাঝে এক প্রকার হল আললাহ তা’লার  প্রতি পরিপূর্ণ বিশ্বাস ঈমান স্থাপন করা, আল্লাহ্‌র সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্যে গরিব দুঃখীদের মাঝে দান খয়রাত করা, উদার হওয়া, মহানুভব হওয়া ইত্যাদি মানবিক গুণাবলী অর্জন করা।

আর আরেক প্রকারের প্রচেষ্টা হল সত্যকে অস্বীকার করা, সত্যকে গোপন করা (কুফর), মিথ্যা বলা, আললাহর একত্বের অন্য কাউকে অংশীদার করা (শিরকি কাজ করা), অহংকার করা, কার্পণ্য করা, মানুষের অধিকার নষ্ট করা, জুলুম/অত্যাচার করা ইত্যাদি খারাপ গুণাবলী অর্জন করা।

এই সূরায় বলা হয়েছে যারা ইমানদার ও ভাল গুণাবলীর অধিকারী তাদের জন্য সাফল্য অর্জনের পথ সুগম হয়ে যায়। পরকালে তাদের সাফল্য সুনিশ্চিত। অন্যদিকে যারা খারাপ গুণাবলীর অধিকারী- বেঈমান, নাফরমান তাদের জন্য ব্যর্থতা আর পরকালের জীবনে থাকবে অবধারিত শাস্তি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026