লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের সরাসরি ভোটের দ্বারা কার্যকরী কমিটি গঠনের নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি ২০২৪ ) নির্বাচন শেষে কমিশনার বজলুর রশীদ এমবিই ঘোষণা করেন ফলাফল।
এ সময় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনার আজিজ চৌধুরী ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া সহ বিলেতের নানা পেশা শ্রেণির উত্সুক মানুষজন উপস্থিত ছিলেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন- মুহাম্মদ জুবায়ের প্রাপ্ত ভোট ১৪১। নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ নাহাস পাশ যার প্রাপ্ত ভোট ১৩৯।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাইছির মাহমুদ প্রাপ্ত ভোট ১২৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসলেহ উদ্দিন আহমদ প্রাপ্ত ভোট ১০৩ ভোট এবং জি আর সোহেলের প্রাপ্ত ভোট ৫৭।
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সালেহ আহমদ প্রাপ্ত ভোট ১৫৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল কাদির চৌধুরী মুরাদ প্রাপ্ত ভোট ১২১।
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন- ব্যারিস্টার তারেক চৌধুরী প্রাপ্ত ভোট ১৯১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশতাক বাবুল ১৮৬।
সহ সভাপতি নির্বাচিত হয়েছেন- সাঈম চৌধুরী প্রাপ্ত ভোট ১৪৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী রহমত আলী প্রাপ্ত ভোট ১৩৬।
সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- রেজাউল করিম মৃধা প্রাপ্ত ভোট ১৪৩। সহ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন- ইব্রাহীম খলিল প্রাপ্ত ভোট ১৫৬।
সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক নির্বাচিত হয়েছেন- আকরাম হোসেন প্রাপ্ত ভোট ১৬৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী এমরান আহমদ প্রাপ্ত ভোট ১১৩।
মিডিয়া এন্ড আইটি সম্পাদক নির্বাচিত হয়েছেন- আবদুল হান্নান প্রাপ্ত ভোট ১৯০। ইভেন্ট সম্পাদক নির্বাচিত হয়েছেন- রুপি আমিন প্রাপ্ত ভোট ১৭৭।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ৫ জন। তারা যথাক্রমে ১. সাহিদুর রহমান সোহেল প্রাপ্ত ভোট ১৭৬, ২. ফয়সল মাহমুদ প্রাপ্ত ভোট ১৭১, ৩, মরিয়ম পলি রহমান প্রাপ্ত ভোট ১৫৫, ৪. জাকির হোসেন কয়েস প্রাপ্ত ভোট ১৩৭ ও ৫, আনোয়ার শাজাহান প্রাপ্ত ভোট ১৩১।
Leave a Reply