শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫

ব্রিটেনে দারিদ্রতা ক্রমশ বাড়ছে

ব্রিটেনে দারিদ্রতা ক্রমশ বাড়ছে

ব্রিটেনে দারিদ্রতা দিনদিন আরও গভীর হচ্ছে। বর্তমানে দেশটির মূল্যস্ফীতি টার্গেট থেকে দ্বিগুন অবস্থায় রয়েছে। কর্মসংস্থান কমছে এবং বাড়ির দাম বাড়ছে। এমন অবস্থায় ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জেআরএফ।

২০২১-২২ সালে দেশটিতে নতুন করে ১০ লাখের বেশি মানুষ দরিদ্রে পরিণত হয়েছে। জোসেফ রাউনট্রি ফাউন্ডেশন (জেআরএফ) এর নতুন বিশ্লেষণে এই ভয়াবহ অবস্থা উঠে আসে। সংস্থাটি এর জন্য দায়ী করেছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে।

সংস্থাটি জানিয়েছে, ২০২১-২২ সালে বৃটেনের ১৪.৪ মিলিয়ন মানুষ দারিদ্র্যের মধ্যে ছিল। এরমধ্যে ৪.২ মিলিয়ন শিশু। দিন যত যাচ্ছে মানুষ খাদ্য ও বিল দিতে অক্ষম হয়ে যাচ্ছে। এর আগের বছরের হিসেবে দেশটিতে দারিদ্রতায় ডুবে ছিল ১৩.৪ মিলিয়ন মানুষ। অর্থাৎ, এক বছরে নতুন করে দারিদ্রতায় ডুবেছে এক মিলিয়ন বাসিন্দা।

জেআরএফের প্রধান নির্বাহী পল কিস্যাক বলেন, গত দুই দশক ধরে আমরা দেখছি কীভাবে বৃটেনে দারিদ্র্যতা ঘনীভূত হচ্ছে। একের পর এক পরিবার দারিদ্রসীমার নিচে নেমে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১-২২ সালে বৃটেনের ৬০ লাখ মানুষের আয় দারিদ্র্যসীমার অনেক নিচে ছিল অর্থাৎ অতি দারিদ্র্যের মধ্যে ছিল।

দিন দিন তাদের দারিদ্রতা দূর করার সক্ষমতাও কমছে। নিজেদের দারিদ্র্যসীমার উপরে তুলতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তার পরিমাণ ক্রমশ বাড়ছে। দারিদ্রতা থেকে বের হয়ে আসতে তাদের বর্তমান আয়ের দুই গুনেরও বেশি আয় করতে হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026