শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫

রাজা চার্লসের সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

রাজা চার্লসের সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

রাজা চার্লসের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর শুনে মর্মাহত ও দুঃখিত প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। খবর বিবিসি।

তিনি বলেন, আমি কৃতজ্ঞ যে অসুস্থতার প্রাথমিক পর্যায়েই ধরা পড়েছে। আশা করছি রাজা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ঋষি সুনাক বলেন, তিনি রাজা চার্লসের সাথে স্বাভাবিকভাবেই নিয়মিত যোগাযোগ রাখছেন।

রাজা চার্লসের ক্যান্সারে আক্রান্তের খবর প্রকাশের পরেই তার সুস্থতা কামনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, পুরো দেশ রাজার সুস্থতা প্রার্থনা করবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।

তবে ঠিক কী ধরণের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রাজা চার্লস- সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি বাকিংহাম প্যালেস। দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার রাজার নিয়মিত চিকিৎসা পরীক্ষার পরেই বাকিংহাম প্যালসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে বলা হয়েছে,  রাজা চার্লস তার চিকিৎসার জন্য ইতিবাচক আছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি দায়িত্বে ফেরার জন্য উন্মুখ।

তবে জনসমাগমে রাজা এখন আর আসবেন না বলে বিবৃতিতে বলা হয়েছে। এছাড়া রাজা চার্লসের ক্যান্সার কোন স্তরে আছে তা নিয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026