বেনেকো ফিনান্সিয়াল সার্ভিসেস এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ফাউন্ডার এন্ড সিইও মুস্তাফিজুর রহমান নিজস্ব বাড়ি ক্রয়-বিক্রয়ে সকল ধরনের সহযোগিতায় আশ্বাস প্রদান করেন।
এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজুর রহমান ইউনিভার্সিটি অব গ্রিনিচ থেকে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এমএসসি ডিগ্রিধারী। তিনি বাড়ি ক্রয়-বিক্রয়ে এবং মর্গেজ বিষয়ে বিনামূল্যে পরামর্শ দিয়ে আসছেন।
আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি জানান, আমরা জানি, বাসস্থান মানুষের মৌলিক অধিকারের একটি । প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে একটি সুখের নীড় । বর্তমান অর্থনৈতিক দুরাবস্থায় ব্রিটেনের অভিবাসী কমিউনিটির জন্য নিজস্ব বাড়ি কেনা অনেক কঠিন।
বাংলাদেশী কমিউনিটির অনেকে বাড়ি কেনার মতো সামর্থ থাকা স্বত্বেও শুধুমাত্র যথার্থ তথ্যের অভাব ও আইনী বিষয়ে অভিজ্ঞতা না থাকার কারণে বাড়ি কিনতে পারছেননা। আবার অনেকে ছোট ছোট ভূলের কারনে লেন্ডারদের কাছ থেকে মর্গেজ পাচ্ছেন না।
তবে সাম্প্রতিক সময়ে মুসলিম কমিউনিটি বাড়ি কেনার ক্ষেত্রে ইসলামিক লেন্ডার বা হালাল মর্গেজের দিকে ঝুঁকছেন। বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এক দশকের বেশি সময় থেকে বাংলাদেশী কমিউনিটির পাশাপাশি মূলধারায় সুনামের সাথে সেবা প্রদান করে আসছে। পাশাপাশি সময়-সময় বাড়ি ক্রয়-বিক্রয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বাংলাদেশী কমিউনিটিকে সহযোগিতা করে আসছে।
তিনি জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারীতে যাত্রার শুরুতে বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এআর-এর নিয়োগকৃত প্রতিনিধি হিসাবে কাজ শুরু করেছিল। বর্তমানে এই প্রতিষ্ঠান ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটির (এফসিএ) অনুমতিপ্রাপ্ত একটি ইন্ডিপেন্ডেন্ট এডভাইজারী প্রতিষ্ঠান হিসেবে হাইস্ট্রিট বাংকের পাশাপাশি যুক্তরাজ্যের শতাধিক মর্গেজ লেন্ডারের সাথে সরাসরি কাজ করছে।
যেহেতু আমরা ল্যাণ্ডারের সাথে সরাসরি কাজ করি, বিধায় মর্গেজ আবেদনের ক্ষেত্রে কাস্টমারদের বাস্তব অবস্থার আলোকে পরামর্শ দিয়ে থাকি। যুক্তরাজ্যের অর্থনীতির রাজধানীখ্যাত ক্যানারি ওয়ার্ফে শুরু থেকেই বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর প্রধান অফিস থাকায় অনেক নামি দামি ল্যাণ্ডার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মিটিংয়ের বাড়তি সুবিধাও পাচ্ছি।
বর্তমানে বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিস ইসলামিক মর্গেজ, ফাস্ট টাইম বাইয়ার, বাই-টু-লেট মর্টগেজ , কর্মাশিয়াল মর্গেজ, রাইট-টু-বাই মর্গেজ, বিজনেস মর্গেজ সহ বিভিন্ন ধরনের মর্গেজ নিয়ে কাজ করছে।
এছাড়া লাইফ ইন্সুরেন্স এবং লাইফ ইনকাম প্রটেনশন সেবা দিয়ে থাকে। বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিস যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ইসলামিক মর্টগেজ ব্রোকারেজ ফার্মগুলির মধ্যে একটি। আমরা শরিয়া ভিত্তিক ইসলামিক ল্যাণ্ডারের সাথে সরাসরি কাজ করার সুবাদে মুসলিম কমিউনিটিতে হালাল মর্গেজের সেবায় সেরা অবস্থানে রয়েছি ।
বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসে একঝাক দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন টিম রয়েছে। ২০২৩ সালে বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিস-এর প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান, ‘সিটিপ্লাস নেটওয়ার্ক লিমিটেড’ চালু করেন। এটি একটি মর্গেজ নেটওয়ার্ক ফার্ম যা এখন যুক্তরাজ্যের অসংখ্য মর্গেজ এডভাইজার প্রতিষ্ঠানের প্রধান যোগসূত্র হিসেবে কাজ করে আসছে।
বেনেকো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মর্গেজ ইন্ডাস্ট্রির একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে সফল ভাবে ১০ বছর পার করেছে। দীর্ঘ যাত্রায় বেনেকো বিভিন্ন ব্যক্তি ও পরিবারসমুহকে তাদের বাড়ির মালিকানার স্বপ্ন বাস্তবায়নে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে সেবা দিয়েছে। যার ফলে আমরা ক্লায়েন্টদের সাথে স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট হয়েছি এবং কমিউনিটিরও আস্থার প্রতিষ্ঠানে পরিনত হয়েছে বেনেকো।
বেনেকো ফিনান্সিয়াল সার্ভিসেস তার ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে আগামী ১৬ই ফেব্রুয়ারি শুক্রবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের হলিডে ইন হোটেলে । আর এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রতিষ্ঠিত লেন্ডার কোম্পানির কর্তকর্তারাসহ কমিউনিটির বিশিষ্ট বক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠান সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার এন্ড সিইও মুস্তাফিজুর রহমান।
Leave a Reply