শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩০

ব্রিটেনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এনএইচএস বিদেশীদের উপর নির্ভরশীল

ব্রিটেনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এনএইচএস বিদেশীদের উপর নির্ভরশীল

ব্রিটেনে এক গবেষণায় দেখা গেছে, দেশটির স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এনএইচএস বা ন্যাশনাল হেলথ সার্ভিসে নার্স ও ডাক্তার হিসেবে কর্মরত সিংহ ভাগ দখল করে আছেন বিদেশিরা। স্বাস্থ্যসেবায় কর্মরত ডাক্তারদের এক তৃতীয়াংশ যুক্তরাজ্যের নাগরিক নন।

একই গবেষণায় দেখা গেছে, ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত আছেন- পাকিস্তান, বাংলাদেশ, ভারত, মিশর, নেপাল, নাইজেরিয়া, ভুটান, ফিলিপিনসহ আরো বেশ কয়েকটি দেশের নাগরিকরা।  কর্তব্যরত প্রতি ৫ জন নার্স ও ডাক্তারের মধ্যে প্রায় ৫ জন্যই অধিবাসী।

এই তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০০৯ সালে বিদেশি নাগরিকের হার ছিল এনএইচএসে ১১.৯% যা ২০১৬ সালে বেড়ে দাঁড়িয়েছিল ১৩%। গত বছর ২০২৩ সালের সেপ্টেম্বরে এনএইচএস ইংল্যান্ডের সামগ্রিক বিদেশি নাগরিক কাজ করছেন এমন মানুষের সংখ্যা ২০.৪%। যা রেকর্ড অনুযায়ী এ যাবৎকালের সর্বোচ্চ অনুপাত।

আর পরিসংখ্যান  বলছে, বর্তমানে এনএইচএসে থাকা ৩.৭% ডাক্তার পাকিস্তানের, ২.৯% মিশরের এবং ২% নাইজেরিয়া ও ৮% ভারতীয়। নার্স ও অন্য স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে ভারতীয় ১০.১% ফিলিপিনো ৭.৭%, নাইজেরিয়ানদের ২.৫% এবং আইরিশ ১.১%।

তথ্য অনুসারে দেখা গেছে, স্বাস্থ্য সেবায় ভিনদেশী জাতীয়তার মাঝে ভারতীয়দের হার সবচেয়ে বেশি। বর্তমানে আন্তর্জাতিক কর্মী ছাড়া এনএইচএস তার চাপ সামলাতে পারছে না। তাই এনএইচএস মেধাবী আন্তর্জাতিক কর্মীদের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠেছে।

যার ফলে  ব্যবস্থায় এনএইচএস কার্যপরিচালনা করছে তা টেকসই ও  দীর্ঘমেয়াদী সমাধান থেকে অনেক দূরে। বর্তমানে এনএইচএস ইংল্যান্ড জুড়ে প্রায় সোয়া ১ লাখের বেশি পোস্ট খালি। এর মধ্যে নার্সিংয়ে ৪২,০০০ এবং মেডিসিনে ৯,০০০ জনের পদ শূন্য।

তবে এনএইচএস দীর্ঘমেয়াদী কর্মশক্তি পরিকল্পনা হাতে নিয়েছে, তারা বলছে স্বাস্থ্য কর্মীদের সংকট কমিয়ে আনতে ও বিদেশি ডাক্তারদের উপর নির্ভরশীলতা কমাতে যুক্তরাজ্যে মেডিকেল স্নাতকদের জন্য আসন দ্বিগুণ করার এনএইচএস কর্তৃক উদ্যোগ নেয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আগামী ১৫ বছরের বিদেশি ডাক্তারদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে। পিএ নিউজ এজেন্সি এনএইচএসের ডিজিটাল ডেটা এমন বিশ্লেষণ প্রকাশ করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026