শীর্ষবিন্দু নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ‘ভয় দেখাবেন না। ইট মারলে পাটকেল খেতে হয়। পাটকেল কীভাবে ছুড়তে হয়, সেটা আমরা জানি। হরতালের রাজনীতি ও সহিংসতার রাজনীতি করতে চাই না বলেই আমি নির্বাচনে এসেছি। আজ বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় যুব সংহতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এরশাদ এ মন্তব্য করেন।