মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে সৌদি আরব

পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে সৌদি আরব

এবার পাসপোর্ট ছাড়াই সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা করছে দেশটির সরকার। পাসপোর্টমুক্ত যাতায়াতের জন্য সৌদি ডিজিটাল নথি ব্যবস্থা তৈরি ফেলেছে। আর এ কারণে পাসপোর্ট না থাকলেও ভ্রমণ করা যাবে সৌদি আরবে।

সম্প্রতি সৌদি আরবের পাসপোর্ট বিভাগের জেনারেল ডাইরেক্টরেট রিয়াদ ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত লিপ ইয়ার বা অধিবর্ষ ২০২৪ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে দর্শনার্থীদের সামনে ওই ডিজিটাল নথি ব্যবস্থা প্রদর্শন করা হয়।

এই ডিজিটাল ডকুমেন্ট সার্ভিস সৌদি নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীসহ সুবিধাভোগীদের দেয়া ডিজিটাল এবং প্রযুক্তিগত সমাধানগুলোর একটি। এর আওতায় থাকা ব্যক্তিরা সৌদি আরবের অভ্যন্তরীণ পরিষেবাগুলো নিতে পারবেন ।

একটি ইউনিফাইড নম্বর দেয়ার মাধ্যমে দর্শনার্থীদের সৌদি আরবে আগমন প্রক্রিয়া সহজতর করবে। দর্শনার্থী বা ভ্রমণকারীরা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘অ্যাবশার’ ইলেকট্রনিক প্ল্যাটফর্ম থেকে  নিজেদের ডিজিটাল পরিচয় বা ইউনিফাইড নম্বর বের করতে পারবেন।

এই ডিজিটাল পাসপোর্ট ব্যক্তির মোবাইল ফোনে থাকবে। এর মাধ্যমে ভ্রমণকারী দেশটির কোথায় অবস্থান করছেন তাও জানা যাবে। যার ফলে কোনো পাসপোর্টের ব্যবহার বা বহন আর প্রয়োজন পড়ছে না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026