রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:১৫

দীর্ঘ সময় রোজা পালন যেখানে

দীর্ঘ সময় রোজা পালন যেখানে

মূলত চাঁদ দেখার ওপর নির্ভর করছে রামাদান মাসের শুরু। বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোতে শুরু হয়েছে পবিত্র রামাদান মাস।

অনেক দেশেই আজ ১১ মার্চ থেকে রামাদান মাস শুরু হয়েছে। এরই মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা গেছে।

নিয়ম অনুযায়ী, চাঁদ দেখার পরের দিন থেকে রামাদান মাস শুরু হয়। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রামাদান হলো নবম মাস।

এই মাসে মুসলিমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত না খেয়ে থাকেন। তবে অঞ্চলভেদে দিন ছোট-বড় হয়।

চলতি বছর সবচেয়ে বেশি সময় না খেয়ে থাকতে হবে উত্তর মেরুর কাছাকাছি অবস্থান করা দেশগুলোর মানুষদের।

কিন্তু নিরক্ষরেখা থেকে দক্ষিণে অবস্থিত দেশগুলোতে দিন ছোট হবে। পবিত্র রামাদানে সবচেয়ে কম সময় না খেয়ে থাকতে হবে চিলির পোর্ট মন্ট শহরের মানুষদের।

সেখানের মুসলিমদের ১২ ঘণ্টা ৪৪ মিনিট না খেয়ে রোজা পালন করতে হবে। অন্যদিকে সবচেয়ে বেশি সময় অর্থাৎ ১৭ ঘণ্টা ২৬ মিনিট না খেয়ে থাকতে হবে গ্রিনল্যান্ডের রাজধানীতে।

এদিকে প্রথম রামাদান কবে শুরু হচ্ছে সেই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির ফতোয়া কাউন্সিল এক ঘোষণায় জানিয়েছে, চলতি বছরের প্রথম রোজা শুরু হবে আগামী ১২ মার্চ (মঙ্গলবার)।

অস্ট্রেলিয়ায় ন্যাশনাল ইমামস কাউন্সিল সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল এবং দেশটির গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদের সঙ্গে আলোচনার পর রামাদানের প্রথম দিন ঘোষণা করা হয়েছে।

ভৌগলিক অবস্থানের কারণে দেশটির সিডনি শহরে রোববার (১০ মার্চ) সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে। ঠিক একই দিনে চাঁদ দেখা যাবে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে।

অপরদিকে পার্থে রোববার (১০ মার্চ) সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং একই দিনের সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে চাঁদ দেখা যাবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026