শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৯

ব্রিটেনে যাত্রী নিয়ে আকাশে উড়বে ট্যাক্সি খুব শিঘ্রই

ব্রিটেনে যাত্রী নিয়ে আকাশে উড়বে ট্যাক্সি খুব শিঘ্রই

ব্রিটেনে কল্পিত জগতের কাহিনী বা সায়েন্স ফিকশনই সত্যি হতে চলেছে! এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

আর তা দুই বছরের মধ্যে দেশটির আকাশে দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি। না, সেই ট্যাক্সি মাটি বা রাস্তা দিয়ে চলবে না। যাত্রীদের নিয়ে দ্রুততম সময়ে উড়বে আকাশে।

দেশটির পরিবহন মন্ত্রণালয় এই কল্পিত বিষয়টিকে বাস্তবে রূপ দেয়ার উদ্যোগ নিয়েছে। প্রযুক্তি ব্যবহার করে প্রথমবারের মতো ২০২৬ সালের শুরুর দিকে তারা ট্যাক্সিকে আকাশে উড়াতে চায়।

কোনো রকম যানজট বা ঘুরপথের দূরত্বে নয়। সোজাসুজি সর্বনিম্ন দূরত্বে পৌঁছে দেবে যাত্রীকে। এমন দৃশ্য এতদিন দেখা গেছে সায়েন্স ফিকশনে।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের ফিউচার অব ফ্লাইট অ্যাকশন প্ল্যানের অংশ হিসেবে এই প্রস্তাবকে সামনে আনা হয়েছে। এই প্রস্তাবনার অধীনে চালকবিহীন ট্যাক্সি বাস্তবে উড়তে পারে আগামী ছয় বছরের মধ্যে।

যে পরিকল্পনা বা নকশা নিয়ে অগ্রসর হচ্ছে কর্তৃপক্ষ তার অর্থ তারা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে চায়। এর মধ্য দিয়ে দেশটির অর্থনীতিকে ২০৩০ সালের মধ্যে ৪৫০০ কোটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

বেসামরিক ও প্রযুক্তি বিষয়ক সচিব অ্যান্থনি ব্রাউনি বলেছেন, এই পরিকল্পনা পরিবহন জগতে হবে বিপ্লবী। তিনি বলেন, কাটিং-এজ্ ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে এই বিপ্লব ঘটানো হবে। আমাদের যে অবকাঠামো এবং নিয়মনীতি আছে তার অধীনেই এ পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয়া সম্ভব।

তিনি আরও বলেন, উড়ন্ত ট্যাক্সি থেকে জরুরি সেবা দেয়ার ড্রোন- পর্যন্ত সব খাতেই পরিবহনে নাটকীয়ভাবে এগিয়ে যাওয়া নিশ্চিত করছে ব্রিটেন। এর ফলে মানুষের জীবনের মান উন্নত হবে। সমৃদ্ধ হবে অর্থনীতি।

এই প্রস্তাবের অধীনে ‘বিয়োন্ড ভিজুয়াল লাইন অব সাইটে’ (বিভিএলওএস) ড্রোনগুলোকে উড়তে দেয়া হবে। ফলে এই খাত আকাশে অন্য বিমান চলাচলকে সীমাবদ্ধ করা ছাড়াই তার কর্মকাণ্ড চালাতে পারবে।

ব্রিস্টলে অবস্থিত ভারটিক্যাল এরোস্পেস হলো আকাশে উড়ন্ত ট্যাক্সি তৈরির ব্রিটিশ কোম্পানি। বর্তমানে তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে কাজ করছে।

ভারটিক্যাল এরোস্পেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ফিটজপ্যাট্রিক বলেন, সরকার এবং ব্যবসায় খাত একত্রিতভাবে কাজ করে আমরা বিপুল পরিমাণ অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক সুবিধা অর্জন করতে পারি। এক্ষেত্রে বিশ্বজুড়ে কার্বন নির্গমন না করেই তা করা যায়।

জননিরাপত্তাকে সমৃদ্ধ করতে ড্রোনের জন্য উন্নত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। এতে অর্থনীতি ও সামাজিক সুবিধা অর্জন হবে। মন্ত্রী ব্রাউনি ব্রিস্টলে ভারটিক্যাল এরোস্পেস পরিদর্শন করেন। এ সময় অ্যাকশন পরিকল্পনা ঘোষণা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026