বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৯

চলচ্চিত্র নির্মাতা জি এম ফুরুখের সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের শোক

চলচ্চিত্র নির্মাতা জি এম ফুরুখের সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের শোক

বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, সাধারন সম্পাদক খান জামাল নুরুল ইসলাম ও ট্রেজারার আফসার উদ্দিন সংগঠনের পক্ষে বাংলা মিডিয়ায় প্রদত্ত এক বিবৃতিতে বিশিষ্ট ঐতিহ্য সচেতন লেখক, শর্ট ফিল্ম ও চলচ্চিত্র নির্মাতা জি এম ফুরুখের বেদনাদায়ক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করেছেন।

বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ- এ সড়ক সন্ত্রাস ও হত্যার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, জিএম ফুরুখ ছিলেন সিলেটের কৃতি সন্তান একজন সমাজ চিন্তক ও প্রতিবাদী কন্ঠ। সমাজের সকল বৈষম্য ও সমস্যাকে তিনি ফিল্মের মাধ্যমে তুলে ধরতেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতাদের জীবন আলেখ্য নিয়ে অনলাইন টিভিতে অনেক অনুষ্ঠান করেছেন।

জি এম ফুরুখের মৃত্যুতে বিলেতে বাঙালী কমিউনিটির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয় বলে জানান এসোসিশনের নেতৃবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026