মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

কাবা শরিফ প্রাঙ্গণে অচেতন বাংলাদেশি উদ্ধার

কাবা শরিফ প্রাঙ্গণে অচেতন বাংলাদেশি উদ্ধার

পবিত্র উমরাহ করতে গিয়ে মক্কার পবিত্র মসজিদুল হারাম (কাবা শরিফ) প্রাঙ্গণে অচেতন হয়ে পড়েছিলেন একজন বাংলাদেশি। তাকে উদ্ধার করে সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। খবর সৌদি গেজেটের।

পরে রেড ক্রিসেন্টের স্বাস্থ্যকর্মীরা তার পালস (হৃৎস্পন্দন) ফিরিয়ে আনেন। গত রোববার এই ঘটনা ঘটে। ৫০ বছর বয়সী ওই বাংলাদেশিকে কাবা শরিফ চত্বরে অচেতন অবস্থায় পান রেড ক্রিসেন্ট সদস্যরা। এ সময় তার শ্বাসকষ্ট হচ্ছিল।

তাৎক্ষণিকভাবে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) পদ্ধতি ব্যবহার করে তার স্বাভাবিক হৃৎস্পন্দন ফিরিয়ে আনা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসাসেবার জন্য তাকে হারাম ইমার্জেন্সি সেন্টারে (৩) স্থানান্তর করা হয়।

সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার (ফার্স্ট এইড) গুরুত্ব সম্পর্কে হজ ও ওমরাহ যাত্রীদের শিক্ষিত করার ওপর জোর দিয়েছে।

অজ্ঞান ও শ্বাসরোধ অবস্থা কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে অবগত করার বিষয়েও জোর দিয়েছে তারা। এ ধরনের জরুরি পরিস্থিতিতে ৯৯৭ নম্বরে ফোন করতে সবাইকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026