সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৫

ইফতারে পেট ঠান্ডা রাখতে চিড়ার লাচ্ছি

ইফতারে পেট ঠান্ডা রাখতে চিড়ার লাচ্ছি

মাহে রমজানে মুসল্লিরা রোজা রেখে দিনের আলোয় খাবার এবং পানীয় থেকে বিরত থাকেন। সন্ধ্যায় মাগরিবের আজানের পর ইফতার খান। এ সময় ইফতারের টেবিলে বাহারি পদের খাবার থাকে।

তবে এই গরমে ঠান্ডা খাবারের প্রতি ঝোঁক বেশি থাকে। এ কারণে শুধু ঠান্ডা পানি খেলেই হবে তা নয়, খেতে হবে স্বাস্থ্যকর পানীয়।

এক্ষেত্রে তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ইফতারে ভাজাপোড়া না খেয়ে স্বাস্থ্যকর ও শরীর ঠান্ডা রাখে এমন খাবার খাওয়ার।

এ কারণে আপনি চাইলে ইফতারে রাখতে পারেন চিড়ার লাচ্ছি। এটি আপনার পেট ঠান্ডা রাখবে, মনও প্রশান্তিতে ভরে উঠবে। চলুন চিড়ার লাচ্ছি বানানোর রেসিপি জেনে নিই।

উপকরণ

টকদই ১ কাপ

চিড়া আধা কাপ

দুধ ১ কাপ

চিনি ২ টেবিল চামচ

বরফ কুচি পরিমাণমতো

পেস্তা বাদাম কুচি গার্নিসের জন্য।

যেভাবে তৈরি করবেন

চিড়া ভালো করে ধুয়ে ৫-৭ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এর পরে পানি ছেঁকে ফেলে দিন। এরপর পেস্তা বাদাম কুচি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে করে ব্লেন্ডারে ব্লেন্ড নিলেই তৈরি হয়ে যাবে চিড়ার লাচ্ছি।

শেষে গ্লাসে ঢেলে উপরে কিছু পেস্তা বাদাম কুচি ছিটিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার চিড়ার লাচ্ছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026