শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭

সূরা আত তাকাসূর

আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘সূরা আত তাকাসূর’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।

সূরার পরিচয়:

সূরার নাম: আত তাকাসুর সূরার অর্থ: প্রাচুর্য নিয়ে পরস্পর প্রতিযোগিতা।
সূরা নং: ১০২ রুকু সংখ্যা: ১
আয়াত সংখ্যা: ৮ সিজদা সংখ্যা: ০
শব্দ সংখ্যা: ২৮ পারার সংখ্যা: ৩০
অক্ষর সংখ্যা: ১১৯ শ্রেণী: মাক্ক

সুরা তাকাসুর এর শানে নুযুল
সূরা আত তাকাসুর এর শানে নুযুল সম্পর্কে একাধিক বর্ণনা পাওয়া যায়।

১. হযরত ইবনে বুরায়দাহ থেকে বর্ণিত মদীনার আনসারদের মধ্যে দুটি গোত্র সম্পদের প্রাচুর্য এবং নেতৃত্ব, কর্তৃত্ব নিয়ে পরস্পর খুব অহংকার করত। একে অপরকে খারাপ বলত।

এমনকি নিজেদের জনবল বেশি প্রমাণের জন্য কবরস্থানের মৃত ব্যক্তিদের গণনা করত। তাদের এই আচরণের কারণেই আলোচ্য সূরাটি নাযিল হয়। (কানযুন নকুদ-১০০)

২. হযরত আলী রা. বলেন, আমরা কবরের আজাবের ব্যাপারে সন্দেহে ছিলাম তখন এই সূরাটি নাযিল হয়। (তিরমিযী-৫/৪১৭, হা. ৩৩৫৫ সহীহ)

বিষয়বস্তু ও মূল বক্তব্য
এই সূরায় মানুষকে দুনিয়ার প্রতি ভালোবাস ও বৈষয়িক স্বার্থ পূজার অশুভ পরিণাম সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছে। এই ভালোবাসা ও স্বার্থ পূজার কারণে মানুষ মৃত্যুর পূর্ব পর্যন্ত বেশী বেশী ধন – সম্পদ আহরণ, পার্থিব লাভ, স্বার্থ উদ্ধার, ভোগ প্রতিপত্তি, ক্ষমতা ও কর্তৃত্ব লাভ এবং তার মধ্যে প্রতিযোগিতামূলকভাবে একজন আর একজনকে টপকে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যায়।

আর এসব অর্জন করার ব্যাপারে অহংকারে মতো থাকে। এই একটি মাত্র চিন্তা তাদেরকে এমনভাবে মশগুল করে রেখেছে যার ফলে এর চেয়ে উন্নততর কোন জিনিসের প্রতি নজন দেবার মানসিকতাই তাদের নেই।

এর অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক করে দেবার পর লোকদেরকে বলা হয়েছে, এই যেসব নিয়ামত তোমরা নিশ্চিন্তে সংগ্রহ করতে ব্যস্ত, এগুলো শুধুমাত্র নিয়ামত নয় বরং এগুলো তোমাদের জন্য পরীক্ষার বস্তুও। এগুলোর মধ্য থেকে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026