রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩১

সুনামগঞ্জে শিলাবৃষ্টিতে কয়েকশত ঘর বিধ্বস্ত হয়ে শতাধিক আহত

সুনামগঞ্জে শিলাবৃষ্টিতে কয়েকশত ঘর বিধ্বস্ত হয়ে শতাধিক আহত

সুনামগঞ্জে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে শান্তিগঞ্জ উপজেলার কামরুপদলং, সদরপুর নবীনগর, পাগলা রায়পুরসহ জেলার ৫০টি গ্রামে তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

রবিবার (৩১ মার্চ) রাত ১২টায় গ্রামগুলোর ওপর দিয়ে প্রবল বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে উপড়ে পড়েছে গাছপালা ও ছোটখাটো স্থাপনা। ঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক মানুষ আহত হয়েছেন।

এতে এই ক্ষয়ক্ষতি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ঘর উড়ে যাওয়ায় শতাধিক পরিবার এখন খোলা আকাশের নিচে বাস করছেন। ফসলের তেমন ক্ষতি না হলেও কাঁচা ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজন এখন ঘরবাড়ি সংস্কারের কাজ করছেন।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, কয়েকশ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে শতাধিক মানুষ আহত হয়েছেন। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026