শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৩

ব্রিটেনের ফ্যামিলি ভিসার জন্য বেতন বৃদ্ধির কঠোর নিয়ম চালু

ব্রিটেনের ফ্যামিলি ভিসার জন্য বেতন বৃদ্ধির কঠোর নিয়ম চালু

ব্রিটেনে সপরিবারে থাকা আরও কঠোর হল দেশটিতে থাকা ভিসা পাওয়া মানুষজনের জন্য। ফ্যামিলি ভিসা অর্থাৎ পরিবার নিয়ে ব্রিটেনে থাকার যে ন্যূনতম শর্ত, তা আরও কঠোর করল দেশটির সরকার।

আগে ব্রিটেনে বসবাসকারী কর্মজীবী মানুষ তাদের পরিবারের জন্য ভিসার আবেদন করলে দেখা হত আবেদনকারী বছরে অন্তত ১৮ হাজার ৬০০ পাউন্ড বেতন পান কি না। এ বার ন্যূনতম মাসিক বেতনের অঙ্ক বাড়িয়ে ২৯ হাজার ২০০ পাউন্ড করা হল।

দেশেটির সরকারের পক্ষে এই বিষয়ে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, করদাতাদের উপর অভিবাসন ব্যবস্থার গুরুভার লাঘব করতে এবং অনিয়ন্ত্রিত শরণার্থী সমস্যা মেটাতেই তাদের এই পদক্ষেপ।

এই কিছু দিন আগে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি জানিয়েছিলেন, তারা ব্রিটেনের অভিবাসন ব্যবস্থাকে পুরো বদলে দিতে চান।

তবে এক ধাক্কায় মাসিক আয়ের নিম্নসীমা ৫৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় চাকরিজীবী অনেকেরই চিন্তিত ভাঁজ পড়েছে। সে ক্ষেত্রে পরিবার নিয়ে থাকতে হলে ন্যূনতম ৩৮ হাজার ৭০০ পাউন্ড বেতন পেতে হবে।

তাদের চিন্তা আরও বাড়িয়ে বিবৃতিতে বলা হয়েছে, দক্ষ কর্মী বা শ্রমিকদের জন্য আয়ের নিম্নসীমা আগামী বছরেই আরও ৩১ শতাংশ বৃদ্ধি করতে চলেছে ব্রিটেনের সরকার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026