বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৮

চলমান তাপপ্রবাহে আরও বাড়বে অস্বস্তি

চলমান তাপপ্রবাহে আরও বাড়বে অস্বস্তি

দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমে অস্বস্তি আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ শাহীনুল ইসলামের সই করা এক তাপপ্রবাহের সতর্কবার্তায় (হিট অ্যালার্ট) এ তথ্য জানানো হয়েছে।

বেশ কিছুদিন ধরেই দেশজুড়ে বইছে বিভিন্ন মাত্রার তাপপ্রবাহ। আজও বিশেষ করে খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ।

এছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026