সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯

ব্রিটেনে মুহাম্মদ নাম ব্যাপক জনপ্রিয়: ভাষার তালিকায় আরবীর গুরুত্ব এগিয়ে

ব্রিটেনে মুহাম্মদ নাম ব্যাপক জনপ্রিয়: ভাষার তালিকায় আরবীর গুরুত্ব এগিয়ে

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ভবিষ্যতের ভাষা শীর্ষক এক জরীপে দেখা গেছে, বিশ্বে সবচেয়ে বেশী ব্যবহৃত ১০টি সাধারণ ভাষার মধ্যে বাংলা ভাষা অন্যতম। সপ্তম স্থানে এর অবস্থান। বিশ্বের  প্রায় ২০ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন।

একই জরীপে দেখা যায়, যুক্তরাজ্যে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে দ্বিতীয় রয়েছে আরবী। এক্ষেত্রে শীর্ষে রয়েছে স্পেনিশ। এর পরের অবস্থানে যথাক্রমে ফরাসী ম্যান্ডারিন চাইনীজ, জার্মান, পর্তুগীজ, ইতালীয়, রুশ, তুর্কি ও জাপানী ভাষা। ব্রিটেনে বাংলা ভাষাকেও বহুল ব্যবহৃত সাধারণ ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে।  গত সোমবার ব্রিটিশ কাউন্সিল কর্তৃক প্রকাশিত এই জরীপে দেখা যায়, যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী বালকদের মধ্যে সবচেয়ে বেশী যে ফার্স্ট নেইম বা প্রথম  নাম ব্যবহৃত, তা হচ্ছে মুহাম্মদ।

এখানে উল্লেখ্য যে, যুক্তরাজ্যের ব্যবসায়িক প্রয়োজন, বৈদেশিক বাণিজ্যের লক্ষ্যসমূহ, কূটনৈতিক ও নিরাপত্তা এবং ইন্টারনেটে আধিপত্য সহ অর্থনৈতিক,  ভূ-রাজনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষা বিষয়সমূহকে ভিত্তি করে এই জরীপ পরিচালনা করা হয়। জরীপে আরো দেখা যায়, বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে  হিন্দি ভাষা। প্রায় ২৬ কোটি লোক এই ভাষায় কথা বলে। অন্যান্য ভাষার মধ্যে ৮৫ কোটি লোক ম্যান্ডারিন চাইনীজ, ৪০ কোটি  স্পেনিশ, সাড়ে ৩৩ কোটি লোক ইংরেজী ভাষায় কথা বলে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026