কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির এক ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান বার্মিংহামের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ৬ই মে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এলাহি বক্স এনাম এর পরিচালনায় ও সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে এই ঈদ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন- সাইদুর রহমান, সোয়েবুর রহমান, খালেদ আহমদ, মমিনুল হক চৌধুরী, মুজিবুর রহমান এপোলো, মোরশেদ খান, হাফিজ রশিদ রানু, শাহেদ আহমদ, জুবের আলম চৌধুরী, জাহাঙ্গীর খান, মুজিবুর রহমান মনজু, রোকনুজ্জামান কচি, কাইয়ুম চৌধুরী, হেলাল আহমদ ও জুনেদ আলম চৌধুরী প্রমুখ।
সভা শেষে বেলাল আহমদ বক্তের পরিচালনায় কাজীটুলার বিশিষ্ট মুরব্বিয়ান এহসান কবির, গৌসুল আহমদ, বাচ্চু মিয়া, কলেক আহমদ বক্ত এবং শামীম ও শাহরিন ইসলামের মাতার মৃত্যুতে তাদের আত্নার শান্তি কামনায় দোয়া করা হয়। এছাড়াও কাজিটুলা ইউকে প্রবাসী কমিউনিটির সদস্য কলেক আহমদের মৃত্যুতে এক শোক প্রস্তাব গৃহীত হয়।
Leave a Reply