বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪২

ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির ৩য় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২১ জুলাই

ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির ৩য় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২১ জুলাই

বাংলাদেশেত বিশেষ প্রয়োজন শিশুদের (দরিদ্র অন্ধ, বধির এবং মূক শিশু) জন্য তহবিল সংগ্রহের জন্য ৩য় চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটি।

আগামী ২১ জুলাই রবিবার রেডব্রিজ স্পোর্টস সেন্টারে এই চ্যারিটি টুর্নামেন্ট চলবে সকাল ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান, বিকেল ৮টা থেকে ফাইনাল ম্যাচ এবং রাত ৯টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এই  টুর্নামেন্ট সফল করার জন্য ১১মে শনিবার ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ সাংবাদিক নবাব উদ্দিন সভাপতিত্বে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে প্রথম প্রস্তুতি সভা অনুস্টিত হয়।

এ সময় আরো বক্তব্য রাখেন টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা সাবেক কাউন্সিলর আতাউর রহমান, ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির অন্যতম পরিচালক বাবলুল হক, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, টুর্নামেন্টের অন্যতম আয়োজক মাহিদুল ইসলাম চৌধুরী, বিবিএফইউকে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফকরুল ইসলাম, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সাংবাদিক সালেহ আহমদ, বার্কিং ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান হাবিবুর রহমান, ২০২৩ এর চেম্পিয়ান মকবুল হক প্রমুখ।

এবারের টুর্নামেন্টে (A& B or B+ & B +)  C & C or C+ & C, D &D or D+ & D  ব্যাডমিন্টন গ্রুপ থাকবে।

ঐতিহাসিক এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজক ও পৃষ্ঠপোষক, ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান, ক্রীড়াবিদ সাংবাদিক নবাব উদ্দিন বলেছেন, যারা আসন্ন ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী, তাদেরকে সাবেক কাউন্সিলর আতাউর রহমান, মাহিদুল ইসলাম চৌধুরী এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

তিনি আরো বলেন, সবার সহযোগিতা পেলে এই টুর্নামেন্টে সারা যুক্তরাজ্য থেকে দুই শতাধিক প্লেয়ার অংশ নেবে। এত বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট দেখার জন্য সবাইকে ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026