ব্রিটিশ বাংলাদেশি কমিনিটি ভয়েজ (বিবিসিভি) এক জরুরী বৈঠক গত ১১ মে লন্ডনের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
লল্ডন থেকে সিলেট গামী অনেক যাত্রী বিবিসিভিকে ফোন করে অভিযোগ করেন বাংলাদেশে যাতায়াতের জন্য বিমানের টিকেট কনফার্ম করতে চাইলে ট্রাভেলস এর পক্ষ থেকে তাদের কাছ থেকে অতিরিক্ত টিকেটের মূল চাচ্ছে। তাঁরই পরিপেক্ষিতে এই মিটিং এর আয়োজন করা হয়।
কমিউনিটি এক্টিভেট সেলিম আহমদ চাকলাদার এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নাসির আল আমিন এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন- শাহ সোহেল আহমদ, তমিজুর রহমান রজ্ঞু, সৈয়দ তারেক আহমদ, মোহাম্মদ আলী রিংকু, আব্দুল বাছিত, রহিম উদ্দিনসহ কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিবর্গ।
বিবিসিভি সিলেট রোটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করে আসছে দীর্ঘ দিন থেকে। বিমানের উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে আজ পর্যন্ত তাদের কাছ থেকে কোন উত্তর পাওয়া যায় নি।
বাংলাদেশ হাইকমিশনের সাথে এই বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিবিসিভি নেতৃবৃন্দের সাথে গত ২৯ আগষ্ট ২০২৩ তারিখে মাননীয় হাইকমিশনার সাথে দেখা করে বাংলাদেশ বিমানের অতিরিক্ত ভাড়া আদায় করছে সেই সাথে অনলাইনে টিকেট ক্রয় করার কোন সুযোগ নাই বলে জানানো হয়।
এতে আরও জানানো হয়, টিকেট কিনতে গেলে ট্রাভেলস থেকে বলা হয় টিকেট সব বিক্রি হয়ে গেছে। আবার তাদের দেয়া হাই প্রাইস দিলে টিকেট কিনা যায়। অন্যদিকে বিমানের সিট খালি নিয়ে ফ্লাই করে বাংলাদেশে যাচ্ছে।
মাননীয় হাইকমিশনার আশ্বস্ত করেন- বিমানের হেড অফিসের সাথে যোগাযোগ করে আমাদেরকে জানাবেন। কিছু দিন পূর্বে আবারও আমরা হাইকমিশনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান বিমানের হেড অফিসে থেকে কোন ধরনের উত্তর এখনো আসেনি।
এখানে উল্লেখ করা প্রয়োজন সকল এয়ার লাইন্সের টিকেট অনলাইনে কিনতে পাওয়া যায় তবে কেন বাংলাদেশ বিমানের টিকেট অন লাইন থেকে কেনা যাবে না? এতে স্পষ্ট বুঝা যায় এখানে কিছু অসাধু ব্যবসা- সম্পৃক্ত আছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে’র মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী সফিকুর রহমান চৌধুরী এমপি লন্ডনে আসলে উনার সাথে যোগাযোগ করে এই দাবী গুলি তুলে ধরা হয়। মাননীয় মন্ত্রী আশ্বস্ত করেন বিমানের টিকেটের এই সমস্যা নিয়ে উচ্চ মহলে আলোচনা করবেন।
আজকের মিটিং থেকে বাংলাদেশগামী বিমানের সকল যাত্রীকে অনুরোধ করা হয়েছে যারা বিমানের টিকেট কিনেছেন দয়া করে ক্রয় রিসিটটি সেইভ করে রাখবেন। আবার কেহ যদি মনে করেন আপনার কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে তাহলে রিসিটটি বিবিসিভি‘র কাছে পাঠাবেন। যাতে আমরা প্রমাণসহ কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারি।
Leave a Reply