বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩

ব্রিটেনে ঈদুল আজহা উদযা‌পিত হ‌বে রবিবার

ব্রিটেনে ঈদুল আজহা উদযা‌পিত হ‌বে রবিবার

পবিত্র ঈদুল আজহা ব্রিটে‌ন ও ইউরো‌পে উদযা‌পিত হ‌বে আগামী রবিবার। এবারও বিভিন্ন স্থানে খোলা মা‌ঠে ঈ‌দের নামা‌জের জামাত অনু‌ষ্ঠিত হ‌বে।

এবার ঈদ ব্রিটেন ও ইউরোপে সাপ্তাহিক বন্ধের দিন রবিবা‌র হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক লাখ মুসলমান পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পা‌বেন। কারণ, ব্রিটে‌নে ঈদের আলাদা কোনও ছুটি নেই।

প্রতি বছরের ম‌তো এবা‌রেও হাজার হাজার বাংলাদেশি পরিবার দে‌শের পাশাপাশি লন্ডনেও কোরবানি দি‌চ্ছেন। বাঙালি, পাকিস্তানি ও আফগান নিত‌্যপ‌ণ্য ও হালাল মাংসের দোকা‌নে নেওয়া হ‌চ্ছে কোরবানির পশু কেনার অর্ডার।

এর বাইরে ঈদকে সাম‌নে রে‌খে লন্ড‌নের মসলার দোকানগু‌লো‌তে ভিড় বেড়েছে। এক ক্রেতা অভিযোগ করে বলেন, বাংলাদে‌শে ঈদ এলে সব‌কিছুর দাম বাড়ে। আর এদেশে ঈদ‌কে সাম‌নে রে‌খে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো মূল্যছাড়ের অফার দেয়।

ঈদের কেনাকাটার জন্য দোকানগু‌লোতে দেখা গেছে ক্রেতা‌র ভিড় ঈদ‌কে সাম‌নে রে‌খে পূর্ব লন্ড‌নে‌র গ্রিন স্ট্রিট, হোয়াইটচ‌্যা‌পেল, বেথনালগ্রিন এলাকার নারী ও শিশু‌দের কাপড়ের দোকানগু‌লোতে ক্রেতা‌দের উপ‌চে পড়া ভিড়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026