চিকিৎসায় দেরি ও অপ্রয়োজনীয় ভর্তি এড়াতে হাসপাতালের এক্সিডেন্ট এন্ড ইমার্রজেন্সি বা জরুরি বিভাগের সামনের দরজায় বয়স্ক রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা বা তাদের স্বাস্থ্যের এমওটিস পরীক্ষা করা হবে।
এনএইচএস ইংল্যান্ডের প্রধান নির্বাহী আমান্ডা প্রিচার্ড বলেছেন, পদ্ধতিটি অনেক রোগীর জন্য একটি লাইফলাইন হতে পারে কারণ এটি তাদের দ্রুত মূল্যায়ন, সমর্থন ও চিকিৎসা সেবার আলাদা সুযোগ সৃষ্টি করবে। এই সেবা প্রতিদিন ১০ ঘন্টা এবং সপ্তাহে সাত দিন চালু থাকবে।
এই পরীক্ষায় বৃদ্ধ রোগীদের আলাদা ভাবে রক্তচাপ, হার্টের স্বাস্থ্য এবং গতিশীলতা, সেই সাথে তাদের দেহের পুষ্টির অভাব আছে কিনা সেগুলো পরীক্ষা করে সেই অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হবে। একই সাথে রোগীর শ্বাস প্রশ্বাসের অসুবিধা থাকলে বা হঠাৎ পরে যাওয়ার রেকর্ড থাকলে সেটাও দেখা হবে।
এই সমস্ত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে রোগীদের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা প্রদানের জন্য পাঠানো হবে এতে রোগীদের ভর্তি হয়ে ডাক্তার দেখানোর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার সময় কমে আসবে বলে মিসেস প্রিচার্ড বলেছেন। এর ফলে হাসপাতালে জরুরি বিভাগে অন্যান্য রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করার সময় কমে আসবে বলে সরকারের ধারণা |
Leave a Reply