সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০২

আশরাফ-ফখরুল গোপন বৈঠক: ব্যাখ্যা দিলেন হান্নান শাহ

আশরাফ-ফখরুল গোপন বৈঠক: ব্যাখ্যা দিলেন হান্নান শাহ

শীর্ষবিন্দু নিউজ: প্রধান দুই দলের মুখপাত্রের কথিত বৈঠক নিয়ে মুখ খুলেও পরে আবার বিবৃতি দিয়ে তার ব্যাখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স হান্নান শাহ। শনিবার রাতে লক্ষীপুর-৪ আসনের সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের গুলশানের বাসায় সেই কথিত বৈঠক হয় বলে বিভিন্ন গণমাধ্যমের খবর। শনিবার রাতেও বৈঠকের বিষয়টি অস্বীকার করেছিলেন ফখরুল।

রোববার দুপুরে এক বিবৃতিতে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মধ্যে যে কথিত আলাপ হয়েছে বলে বক্তব্য দিয়েছি তা গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় হান্নান শাহ বলেন, গুলশানের একটি বাসায় আশরাফ-ফখরুলের বৈঠক হয়েছে বলে তিনি পত্রিকায় দেখেছেন। তবে ওই বৈঠকে উল্লেখ করার মতো কেনো ফলাফল হয়নি। বৈঠকে কোনো এজেন্ডা ছিল না।
বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে নিজের বক্তব্যের ব্যাখ্যায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ বলেন, মূলত, আমি আজ কিছু গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত উল্লিখিত দুজন নেতার বৈঠকের খবরটির পরিপ্রেক্ষিতেই বক্তব্য দিয়েছি। পরে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের নিকট থেকে বৈঠকের বিষয়টি ভিত্তিহীন নিশ্চিত হয়ে তা ইতোমধ্যে গণমাধ্যমে জানিয়েছি, যা কিছু গণমাধ্যম প্রচার করেছে। বৈঠকের খবরটি অসত্য এবং নিছক গুজব উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে আর কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি।
আওয়ামী লীগের কেউ এ বিষয়ে কথা না বললেও তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু রোববার বলেছেন,  আশরাফ-ফখরুল বৈঠক হয়েছে এবং এমন বৈঠক আরো হবে।  দেশের বর্তমান অচলাবস্থা কাঠিয়ে উঠার জন্যে দুদলের আলাপ-আলাচনা দরকার। এটা দেশের ভালোর জন্য বলে উল্লেখ্য করে স্বপদে বহাল থাকা সর্বদলীয় সরকারের এই মন্ত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026